নিউজ

রাজ্যে শিল্প সম্মেলন করতে চায় বিজেপি

কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল-কংগ্রেসকে শিল্প সম্মেলন করতে দেখা গিয়েছে। এর আগে কোনও সরকার এভাবে শিল্প সম্মেলনের আয়োজন করেনি। প্রতি বছর এই শিল্প সম্মেলনের আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে স্বয়ং উপস্থিত থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার আগামী বিধানসভা নির্বাচনের আগে শিল্প সম্মেলন করতে চায় বিজেপি।

যদিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত রকম করোনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই শিল্প সম্মেলনের চরিত্র স্থির হবে বলে রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীরা একসঙ্গে সামিল হবেন বলেও বিজেপি সূত্রের খবর। তবে এই সম্মেলন ভার্চুয়ালি হবে না, রিয়েল হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট কিছু জানা যায়নি।

বিধানসভা নির্বাচনের আগে এভাবেই রাজ্যবাসীকে হাতে রাখতে চাইছে গেরুয়া শিবির, এমনটাই মনে করা হচ্ছে। জমি অধিগ্রহণের ব্যাপারে সদা সতর্ক বিজেপি। তাই রাজ্যে নতুন করে শিল্পের ভাবনা ভাবার জন্য জমি অধিগ্রহণ করা হলেও তাতে কৃষকদের জমি থাকবে না, এমনটাই আস্থা দিয়েছে গেরুয়া শিবির। জানা গিয়েছে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর না হলে আগামী বছরের শুরু অর্থাৎ জানুয়ারিতে এই সম্মেলন হতে পারে। একুশের ভোটের আগে বিজেপির এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026