নিউজ

সুখবর! রাজ্যে ফের একবার দৈনিক সংক্রমণের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বা বলা ভাল মা দুর্গা কৈলাসে পাড়ি দিতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হারও। এমনকি দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর এবার ফের একবার সেই একই ধারা অব্যাহত রইল। অর্থাৎ, রাজ্যে ফের একবার দৈনিক সংক্রণের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা।

রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৯৯৩ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্ত হযেছে ৩,৭৩,৬৬৪ জন। অন্যদিকে, রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছে ৩,২৯,৯৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছে ৪,০৪৯ জন। অর্থাৎ, গত একদিনে সুস্থ হওয়ার সংখ্যা ছাপিয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যাকে। এদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে ৫৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হযেছে ৬,৮৪১ জন।

তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি চিকিৎসকদের চিন্তা বাড়িয়েই চলেছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৯৩১ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮১,২৮৮ জন। আর মোট মৃত্যু ২,২০৬ জনের। এদিকে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯২৬ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় মোট করনায় আক্রান্ত হযেছে ৭৬,২২৯ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026