তড়িৎ ঘোষ : ঐতিহাসিক ইডেন টেস্ট শুরু হওয়ার আগে হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তাই এই ম্যাচ কে স্মরণীয় করে রাখার জন্য অত্যন্ত ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি কর্তৃপক্ষ। বলতে গেলে খাওয়া পরার সময় নেই এখন তাদের। ইডেনের পাশাপাশি তিলোত্তমা কলকাতাও যেন এখন গোলাপি জ্বরে ভুগছে। তিলোত্তমার গায়ে চেপেছে গোলাপি আলোর চাদর।
রবিবারই ইডেন গোলাপি আলোয় ভরে ওঠে। ইডেনে প্রবেশের ভিভিআইপি গেট ও সংলগ্ন ক্লাব হাউস চত্বর গোলাপি আলোয় আলোকিত হয়ে উঠে। এছাড়াও ইডেনের দেওয়াল সেজে উঠেছে হাতে আঁকা গ্রাফিক চিত্রে । ২০১৭ সালে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের আগে ইডেনের মূল গেটের সামনের অংশ সেজে উঠেছিল গ্রাফিক চিত্র, এবার সাজলো দুদিকের দেওয়াল।
ইডেনের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা। গঙ্গার বাবুঘাট ও সংলগ্ন চাঁদপাল ঘাটে লঞ্চ গুলিকেও গোলাপি আলোয় মুড়ে ফেলা হয়েছে। এছাড়াও ময়দানের মেসার্স ক্লাব গোলাপি আলোয় সেজে উঠেছে। কলকাতার আরও কয়েকটি পার্ক ও অনেকগুলি বহুতল গোলাপি আলোয় আলোকিত হয়ে উঠতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…