নিউজ

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে আজ কংগ্রেস-এনসিপির বৈঠক, ডিসেম্বরে সরকার গঠন

প্রায় ২৫ দিন আগে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে মন্ত্রীত্বপদ কোন দলের তা এখনো ঠিক হতে পারেনি। মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপি জোট জয়লাভ করলেও শিবসেনার কিছু দামি মানতে নারাজ বিজেপি, যার জেরে শিবসেনা বিজেপি সাথে জোট ভেঙে কংগ্রেস ও এনসিপির সাথে জোট তৈরি করছে।

আজ সোমবার, শিবসেনার সাথে সরকার গঠনের লক্ষ্যে সোনিয়া গান্ধী ও শরদ পাওয়ার এক বৈঠক করবেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ডিসেম্বরের মধ্যেই মহারাষ্ট্রে সরকার গঠন করা হবে এবং মুখ্যমন্ত্রী পদে শিবসেনা দল বসবে।

শিবসেনার তরফ থেকে অনেক দাবি থাকলেও কংগ্রেস এখনও সরকার গঠন নিয়ে কোনো মতামত প্রকাশ করেনি। এই নিয়ে সোনিয়া গান্ধী ও শরদ পাওয়ারের বৈঠক শুক্রবার ঠিক হলেও তা পিছিয়ে সোমবার হয়।

ইতিমধ্যেই সরকার গঠন নিয়ে এনসিপি ও কংগ্রেসের মধ্যে এক বৈঠক হয়েছে। শিবসেনার কাছে নূন্যতম কর্মসূচি হিসেবে কি প্রস্তাব রাখা হবে সে বিষয়েই আজকের বৈঠক বসবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026