জগদীপ ধনকড় রাজ্যপালের আসন গ্রহণ করার পর থেকে নানান বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। প্রায়শই নবান্ন ও রাজভবনের সংঘর্ষের খবর উঠে এসেছে। তবে এবারে সংসদের শীতকালীন অধিবেশন পর্যন্ত উঠতে চলেছে এই সংঘর্ষের প্রসঙ্গ। গতকাল তারই ইঙ্গিত দিলো তৃণমূল কংগ্রেস।
গতকাল, রবিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলে তাতে উপস্থিত ছিলেন তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যপালের নিয়ে অভিযোগ তুলেন। বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি রাজ্যপালকে দিল্লীতে ডেকে তিনি যেনো তাকে সঠিক দিক নির্দেশ করেন। “এদিন তিনি জানান যে, রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে কর্মসূচি নিয়ে কোনও সংঘাত নেই। তবে রাজ্যপাল রাজ্য পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় সিআরপিএফ এর সহযোগিতা নিচ্ছেন।
এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ডেরেক ওব্রায়েন বলেন যে, রাজ্যপাল রাজ্য সরকারকে না জানিয়ে বহু কাজ করছেন, তিনি সহযোগীতা করতে ইচ্ছুক নন। এছাড়া তার কাজকর্ম যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।অন্যদিকে তৃণমূলের এই অভিযোগকে রাজ্যপাল সম্পূর্নভাবে অস্বীকার করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…