কেয়া সেন : হিরণ চট্টোপাধ্যায়, টলিউডের এই অভিনেতার বৈবাহিক জীবন (রিল লাইফ) কিছুতেই ভালো যাচ্ছেনা। তাইতো এবার ৩ নম্বর বিয়ে করতে চলেছেন অভিনেতা। আর এবার কিন্তু জামাই কে কেউ 420 ও বলছেন না, আর বদলও করছেন না। প্রযোজক জয়দেব মন্ডল ও সহযোগী প্রযোজক রূপা বন্দোপাধ্যায়ের প্রযোজনায় হিরণ, থুড়ি আদিত্য কে সকালেই বলছেন “জিও জামাই”। হঠাৎ কেন এত সুখ্যাতি? যানতে হলে অপেক্ষা করতে হবে আগামী বছর, ছবি মুক্তির জন্য।
ইতিমধ্যেই ভাইজ্যাকের বিভিন্ন লোকেশনে শ্যুট হয়েছে “জিও জামাই” -এর একাধিক অংশ। আর কলকাতায় শ্যুট হবে ছবির ২টি গান। মৌলিক গল্প নিয়ে তৈরি পারিবারিক ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, সুমিত গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক তারকা।
তাই এখন শুধুই অপেক্ষা, নেহাল দত্তের পরিচালনায় ও জ্যোতি প্রোডাকশন, কলকাতার প্রযোজনায় টলিউডের আপকামিং কমেডি ড্রামার প্রথম ঝলকের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…