অরূপ মাহাত: কাশ্মীরে কাজ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল পাঁচ বাঙালি শ্রমিকের। কপাল জোরে বেঁচে গিয়েছিলেন একজন। বিজেপির কাশ্মীর নীতির বিরোধিতা করে তার সঙ্গেই আরও ১৩৩ জন কর্মরত শ্রমিককে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল রাজ্য প্রশাসন। তখনই বিরোধীরা অভিযোগ করেছিল, রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজ করার জন্য ভিটেমাটি ছেড়ে চলে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের।
রাজ্যের তরফে সেই অভিযোগের জবাব দিয়ে জানানো হয়, কাজের কোন অভাব নেই পশ্চিমবাংলায়। কাশ্মীর ফেরত শ্রমিকদের ক্ষতিপূরণ ও নিহতদের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য। সেই মতো শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতিও।
আগামী ২০ নভেম্বর মুর্শিদাবাদের সাগরদিঘির এক জনসভা থেকে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ফেরত আসা শ্রমিকদের হাতে। মুর্শিদাবাদের সাগরদিঘির বহালনগর গ্রামের ধুরামপাহাড় মাঠটিতে মুখ্যমন্ত্রীর সভাটি হবে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…