নিউজ

পুরভোটের আগে চমক মমতা সরকারের, প্রচুর কর্মী নিয়োগ রাজ্যে

বিধানসভা বাজেট অধিবেশন শুরু হবে ৭ তারিখ, বাজেট পেশ ১০ তারিখ। এসব নিয়ে আজ বৈঠকে রাজ্য মন্ত্রিসভা ঠিক করেছে পুরসভা ও পুরনিগমগুলিতে কর্মী নিয়োগ করা হবে।

আসন্ন কলকাতা ভোটের আগে রাজ্য সরকারের বড় ঘোষণা। ভোটের আগে নিয়োগ করা হবে প্রচুর কর্মী। রাজ্যের পুরসভা ও পুরনিগমগুলিতে প্রায় ৪০০ কর্মী নিয়োগ হবে।

আরও পড়ুন : ‘এরা দাঙ্গাবাজ, প্রশাসনকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করছে’, বিজেপিকে আক্রমণ করে মন্তব্য মমতার

রাজ্যের ১১৫টি পুরসভা ও সাতটি পুরনিগমের এপ্রিলে ভোটের পরে মে মাসে পুর নির্বাচনের প্রক্রিয়া শেষে একুশের বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি নিতেই জনসমর্থন বজায় রাখতে মরিয়া রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ এবং কর্মসংস্থান তৈরিতে সবসময়ই এগিয়ে ছিলেন।

কর্মসংস্থানের সুযোগ পাওয়ার খবরে খুশি সাধারণ মানুষ। আজ বৈঠকে শিক্ষকদের নিজের জেলায় পোস্টিংয়ের যে সিদ্ধান্তেও রাজ্য মন্ত্রীসভা সম্মতি দিয়েছে। ভোটের পূর্বে জনসমর্থন যে জরুরী সেটা বুঝেই যে এই সিদ্ধান্ত তেমনটাই মনে করা হচ্ছে। বাজেট অধিবেশনের শুরুতে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালের ভাষণ নিয়েও। আজ সন্ধ্যেবেলায় রাজভবনে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অমিত মিত্র, বৈঠকের প্রধান প্রধান বিষয় গুলি রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছে দিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026