নিউজ

দিল্লি নির্বাচন : এবার লড়াই কেজরিওয়াল বনাম সত্যের : গৌতম গম্ভীর

কেজরিওয়াল সরকারকে আক্রমণ করলেন গৌতম গম্ভীর। বিজেপির এই সাংসদ সোমবার বলেন, দিল্লি বিধানসভা নির্বাচন হল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সত্যের মধ্যে লড়াই।

পূর্ব দিল্লির কার্কার্দুমায় এক নির্বাচনী সমাবেশে গম্ভীর বলেন, “দূষণের সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার পূর্ব ও পশ্চিম এক্সপ্রেস হাইওয়ে তৈরি করেছে কিন্তু কেজরিওয়াল সরকার এই বিষয়টি সমাধান করার জন্য কোনো পদক্ষেপই নেয়নি। AAP এর তরফে জিজ্ঞাসা করা হয়েছিল যে লড়াইটি কেজরিওয়াল বনাম কার। আমরা বলছি এইবার লড়াই কেজরিওয়াল বনাম সত্যের।”

আরও পড়ুন : ‘এরা দাঙ্গাবাজ, প্রশাসনকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করছে’, বিজেপিকে আক্রমণ করে মন্তব্য মমতার

গৌতম গম্ভীর আরও বলেন, “কেজরিওয়াল ফটোশ্যুটে সাড়ে চার বছর সময় কাটিয়েছেন, পাঁচ মাস পোস্টার লাগিয়েছেন এবং এক মাস ধরে এই বিষয়ে কথা বলছেন। AAP সরকার আজ পর্যন্ত কোনও একটি হাসপাতাল, স্কুল বা একটি বিশ্ববিদ্যালয় খোলেনি এবং তারা এখন আমাদের মিথ্যাবাদী বলছে। যদি আমরা দক্ষতার সাথে কাজ করি তবে কেজরিওয়াল অবশ্যই তার মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারিত হবেন।” উল্লেখযোগ্য দিল্লীতে ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে এবং ১১ ই ফেব্রুয়ারি ভোট গণনা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026