নিউজ

‘এরা দাঙ্গাবাজ, প্রশাসনকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করছে’, বিজেপিকে আক্রমণ করে মন্তব্য মমতার

দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে জামিয়া ও শাহিনবাগে গুলি চালনার ঘটনায় বিজেপিকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ইচ্ছাকৃতভাবে দেশ জুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বিজেপি।’ শুধু তাই নয়, এই অশান্তি ও ভয়ের বাতাবরণ সৃষ্টি করে দিল্লি বিধানসভার নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস চালানো হতে পারে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘চারিদিকে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করে দিল্লির নির্বাচনে জেতার চেষ্টা করছে ওরা।’

একইসঙ্গে নাম না যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনে আনেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যোগী বলছেন গুলি চালাও, কেন্দ্রীয় মন্ত্রীরাও বলছেন গুলি চালাও। অন্য কোন ইস্যু নিয়ে কথা নেই এদের।’ শাহিনবাগ ও জামিয়ার আন্দোলন নিয়ে আদালতের বক্তব্য টেনে এনেও কটাক্ষ করেন তিনি। বলেন, ‘আদালত যেখানে বলছে এটি শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে এদের এত ভয় কেন?’

আরও পড়ুন : মমতা ব্যানার্জির সরকারে কেউ সুরক্ষিত নেই : অর্জুন সিং

এরপরই বিজেপিকে ধান্দাবাজ, দাঙ্গাবাজ বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘সাধারণ মানুষের উপর বিশ্বাস নেই এদের। তাই সাংবিধানিক পদে থেকেও গুলি চালানোর কথা বলছেন।’ একইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আসলে বিজেপি একটি দাঙ্গাবাজ, ধান্দাবাজ ও গুন্ডাবাজ দল। প্রশাসনকে কাজে লাগিয়ে এরা বিভেদ সৃষ্টি করছে। এদের প্রত্যেকেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।’ বিজেপিকে দেশের সবচেয়ে সুবিধাবাদী দল হিসেবে উল্লেখ করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026