লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের ফলাফলে রাজ্য সরকারি কর্মীদের তীব্র ক্ষোভের ছবি ধরা পড়ে। বেতন না বাড়ার ফলেই রাজ্য সরকারি কর্মীরা যে সরকারের উপর ক্ষুব্ধ, তা উঠে আসে পর্যালোচনায়। এরপরই নড়েচড়ে বসে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৩ সেপ্টেম্বর সরকারি কর্মচারী বৈঠকে ডাকলেন। বিকেল ৪ টার সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভা হওয়ার কথা। তবে ওখানে যদি জায়গা না পাওয়া যায় তাহলে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে সভা হবে। গতকাল একথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অবশ্যই ঘোষণা করবেন সরকারের চিন্তাভাবনার বিষয়ে। তারপরই সরকারি কর্মী মহলে আশা বেড়েছে৷ এর আগেও তিনবার ফেডারেশনের সভায় এসে সরকারি কর্মীদের জন্য বর্ধিত হারে ডিএ সহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের জন্য কি পদক্ষেপ নিতে চলেছেন তা নিয়ে এখন থেকেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তিনি কি ঘোষণা করতে চলেছেন তার দিকে তাকিয়ে গোটা রাজ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…