নিউজ

NRC নিয়ে যা বললে মমতা বন্দ্যোপাধ্যায়!

রাজীব ঘোষ: রাজনৈতিক লাভ তোলার চেষ্টা হচ্ছিল, এন আর সি বিপর্যয় তাদের মুখোশ খুলে দিয়েছে।দেশের মানুষের কাছে এর জবাব দিতে হবে।দেশ এবং সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।এন আর সি প্রসঙ্গে টুইটারে লিখেছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাংলাভাষী ভাইবোনেদের জন্য খারাপ লাগছে।জাতাকলে পড়ে তাদের ভুগতে হচ্ছে।অসমে এন আর সি-র তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় ১৯ লক্ষ নাম বাদ পড়েছে।

প্রথমে খসড়া তালিকায় প্রায় ৪০ লক্ষ নাম বাদ পড়েছিল।তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ হবার পর দেখা গিয়েছে সেই সংখ্যা কমে ১৯ লক্ষ নাম এন আর সি-র তালিকা থেকে বাদ পড়েছে।এই বিষয়ে অসমের সংগঠন আসু ইতিমধ্যে এই এন আর সি তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছে।তাদের বক্তব্য প্রকৃত নাগরিকদের নাম বাদ পড়েছে।অনুপ্রবেশকারীদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে।কংগ্রেসের পক্ষ থেকেও এই ত্রুটিযুক্ত এন আর সি তালিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

ঠিক প্রক্রিয়ায় এই তালিকা তৈরি করা হয় নি বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।শুধু কংগ্রেস নয়, অসমের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা এই এন আর সি তালিকা সঠিক হয় নি বলে জানিয়েছেন।এই তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জানান।তার কথায়, অসমের বাংলাদেশ সীমান্ত এলাকার প্রচুর অনুপ্রবেশকারীদের নাম এন আর সি তালিকায় রয়েছে।

কিন্তু অসমের অন‍্যান‍্য জেলায় প্রকৃত নাগরিকদের নাম এই তালিকায় নেই।এটা কীভাবে সম্ভব?জাতীয় নাগরিক পঞ্জীকরণ তালিকা যে ঠিক হয় নি, সেটা তিনি জানান।ফলে শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, এন আর সি তালিকা নিয়ে বিজেপির মধ‍্যেও মতবিরোধ শুরু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026