জীবনযাপন

জানেন কি ? ফুলসজ্জার রাতে কেনো গোলাপ ফুল দিয়ে বিছানা সাজানো হয় ?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বিবাহ একটা পবিত্র বন্ধন, এই বন্ধন দুটো মনের। এই কারণেই বিবাহের দিনটি যেমন প্রত্যেক নবদম্পতির কাছে খুব স্পেশাল, ঠিক তেমনই বিবাহের পরের প্রথম রাতটি অর্থাৎ ফুলসজ্জার রাতটি বহু অপেক্ষার একটি রাত। এই রাতটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই রাতটিকে স্মরণীয় করে তোলার জন্য থাকে নানা অনুষ্ঠান ও নিয়মকানুন। আর একারণেই নবদম্পতি যেখানে থাকবে, সেই বিছানা ফুলসজ্জার রাতে গোলাপ ফুল দিয়ে সাজানো হয়। কিন্তু কেনো গোলাপ ফুল? অন্য অনেক ফুল থাকতে গোলাপ ফুলই কেনো? জেনে নিন এর কিছু কারণ।

স্নায়বিক প্রশান্তিঃ বিয়ের ২-৩ দিন ধরে বর কনে উভয়েই খুবই ব্যস্ত থাকে, আবার ফুলসজ্জার রাতে কি হবে এই নিয়েও চিন্তা থাকে। এইরকম ক্ষেত্রে গোলাপের পাপড়ির গন্ধ তাদের স্নায়ুকে শান্ত করবে। গোলাপ এক্ষেত্রে প্রাকৃতিকভাবে চাপ দূর করতে সাহায্য করে।

গোলাপের পাপড়ির রঙ ভালোবাসার প্রতীকঃ রঙ সাধারণত ভালোবাসা, সুখ, দুঃখের মতো অনুভূতি গুলোকে প্রকাশ করে। গোলাপের পাপড়ির গাঢ় লাল রঙ ভালোবাসার প্রতীক। তাই গাঢ় রং ও সুগন্ধযুক্ত বৈশিষ্ট্যের জন্যই সাধারণত ফুলশয্যার বিছানা সাজাতে গোলাপ ব্যবহার করা হয়।

যৌন উত্তেজকঃ গোলাপ প্রাকৃতিক ভাবে যৌন উদ্দীপকের কাজ করে। গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। তাই বিশেষ করেই গোলাপ ফুলই ফুলসজ্জার বিছানায় ব্যবহার করা হয়।

শুভ বার্তা বয়ে আনেঃ যে কোনো শুভ কাজেই ব্যবহার করা হয়। সুতরাং ফুল ওই রাতে একটা শুভ বার্তা বয়ে আনে। যে কোনো ফুলই মনকে আনন্দিত করে তোলে। একসাথে অনেক ফুল দেখলে মনে আসে একটা শান্তি ও আনন্দ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026