বিনোদন

Ritabhari Chakraborty: নতুন বছর শুরুর আগেই ফাঁড়া! দিদি চিত্রাঙ্গদার পর মা শতরূপাও করোনা পজিটিভ

বছর শেষে ফের করোনা জাঁকিয়ে বসেছে টলিউডে। এবার করোনা হানা চক্রবর্তী পরিবারে। কোভিড আক্রান্ত হলেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা আর শতরুপা স্যানাল। এই মারণ ভাইরাসের কবলে প্রথমে আক্রান্ত হন অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী। বড় মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন শতরূপা স‍্যান‍্যাল। সেই সঙ্গে জানিয়েছেন আরো এক দুঃসংবাদ। নতুন বছরের শুরুতেই মনের মানুষের সাথে সাত পাকে বাঁধার কথা ছিল চিত্রাঙ্গদার।

ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে বাগদান। কিন্তু ফের করোনার কারণে পেছানো হচ্ছে বিয়ের প্রস্তুতি। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে পরিচালক শতরুপা দেবী লিখেছেন, ‘নতুন বছরের শুরুতেই আমার ঘরে উৎসব হওয়ার কথা। আমার মেয়ে চিত্রাঙ্গদার বিয়ে সম্বিতের সাথে। সব আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতিও সারা। কিন্তু কোভিডের ক্রমবর্ধমান সংক্রমন আমার ঘরেও ঢুকলো। চিত্রাঙ্গদার কোভিড রিপোর্ট পজিটিভ। সবার মন খারাপ। নতুন বর কনেই জানায় যে তারা বিয়ে স্থগিত রাখতে চায়। বিয়েবাড়িতে স্বাভাবিক ভাবেই প্রচুর লোক আসবে। সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে। তাই বিয়ে আপাতত স্থগিত থাকছে। চিত্রাঙ্গদা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরেই নতুন করে বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে। ইতিমধ‍্যেই চিত্রাঙ্গদা সকলকে সতর্ক করেছেন যারা গত কদিনে তাঁর সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।’

রাতের দিকে ঋতাভরী একটি ভিডিয়ো বার্তায় জানান, ‘আর কিছুক্ষণের মধ্যেই আমরা ২০২২ সালে পা রাখব। কিন্তু একটা খারাপ খবর হল দিদির পর মা-ও করোনা পজিটিভ। আমার করোনা রিপোর্ট নেগেটিভ। তবে, ভালো ব্যাপার হল দু’জনেরই সংক্রমণ সামান্য। আমার পরিবারের কাছে এটা খুব কঠিন সময়।’ পাশাপাশি সকলকে করোনা পরিস্থিতি নিয়ে সজাগ থাকার এবং সাবধান থাকার বার্তা দিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026