নতুন বছর শুরুর আগেই ৩১’শে ডিসেম্বর নিজের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী সকলের উদ্দেশ্যে সুখবর জানিয়েছেন। পাপারাজিৎদের দৌলতে জেহ আলি খানের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। তবে খান পরিবারের কেউই নিজে থেকে জেহর ছবি প্রকাশ্যে আনেননি। সম্ভবত জেহ আলি খান আরেকটু বড় হলে, তবেই তাকে লাইমলাইটে নিয়ে আসবেন সাইফ-কারিনা। কারণ তৈমুর আলী খানকে নিয়ে একসময় কম আলোচনা হয়নি। তাই ছোট ছেলের ক্ষেত্রে একটু গোপনীয়তা বজায় রেখেছেন মা কারিনা।
২০২১’এর দ্বিতীয়বারের জন্য মা হওয়ার স্বাদ পেয়েছেন বলিউডের বেবো কারিনা কাপুর খান। আর নতুন বছর শুরুর আগেই তার ছবি পোস্ট করে কি সুখবর দিলেন অভিনেত্রী? দেখে খুশি অনুরাগীরাও। আসলে ছোট ছেলে হিসেবে জেহ এখন প্রায়ই মা কারিনার কাছাকাছি থাকেন। তবে সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ছবিতে জেহ আলি খানের প্রথম দাঁত ওঠার ঝালক মিলেছে। খুব স্বাভাবিকভাবেই বর্তমানে ছোট ছেলেকে নিয়ে বেশ উচ্ছ্বসিত থাকেন অভিনেত্রী। তার একটাই কারণ তিনি খুবই ছোট।
বছর শুরুর আগেই জেহর দাঁত উঠেছে। আর এই বিষয়টায় ভীষণভাবে উচ্ছ্বসিত অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশন লিখেছেন, “ওর দুটো দাঁত….. সেরা পাওয়া ২০২১’এর”। পাশাপাশি সকলকে আগাম নতুন বছরের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন অভিনেত্রী। ৩১’শে ডিসেম্বর অভিনেত্রী এই ছবি শেয়ার করে নিয়েছেন সকল নেটনাগরিকদের সাথে এবং নিজের অগণিত অনুরাগীদের সাথেও। অভিনেত্রীর পাশাপাশি এই খবর পেয়ে খুশি তার ভক্তরাও। অভিনেত্রী শেয়ার করা এই ছবি দেখে খুশি হয়েছেন তারাও। বলাই বাহুল্য জেহর এই ছবি এখন ভাইরাল।
সম্প্রতি অভিনেত্রী জেহর যে ছবিটি শেয়ার করেছেন যেখানে তাকে একটি ক্রিম রঙের বেবি স্যুট পড়ে থাকতে দেখা গিয়েছে। নিজের মনেই খেলছিলেন তিনি। আর তখনই এই ছবি তোলা হয়েছে তা স্পষ্ট। এই ছবিতে তার চোখ দুটো ঢাকা পড়ে গিয়েছে তার খেলার চোটে। অবশ্য অভিনেত্রী ইচ্ছা করে এই ছবি শেয়ার করেছেন সকলের সাথে। এর আগে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেছিলেন সেখানে দেখা গিয়েছিল দেওয়াল ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল সে। তবে ন্যানির কোলে এখন মাঝে মাঝেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে ধরা দেয় সে। তবে সাইফ আলি খান কিংবা কারিনা কাপুর খান কেউই এই মুহূর্তে নিজে থেকে জেহকে একেবারে লাইমলাইটে আনতে রাজি নন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…