বিনোদন

Sa Re Ga Ma Pa 2021:শুধু গানে নয় নাচেও পারদর্শী বাংলার মেয়ে অনন্যা, রইলো ভিডিও

জি টিভিতে ‘সারেগামাপা’-র চলতি সিজনে বাঙালি প্রতিযোগীর সংখ্যা দেখার মতো। স্নিগ্ধজিৎ,কিঞ্জল, নীলাঞ্জন, দীপাঞ্জন সবচেয়ে বেশি নজর কাড়ছেন অনন্যা চক্রবর্তী । তবে এদের মধ্যে একতারা হাতে সর্বভারতীয় মঞ্চে বাউল গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গ তনয়া অনন্যা। এখন এই গানের প্রতিযোগিতার অন্যতম অংশ হয়ে উঠেছে অনন্যা।
বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি এই সঙ্গীতশিল্পী।

তাই তো জাতীয় মঞ্চেও বাংলা গান গেয়েই বাজিমাত করছেন বজবজের কন্যা অনন্যা চক্রবর্তী। বাংলা গানের ফোক মিউজিকেরপরিচিত মুখ অনন্যা। একতারা হাতে অনন্যার বাউল গান মুগ্ধ করেছে সকল বাঙালি সঙ্গীতপ্রেমীদের। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছিলেন অনন্যা। এবার জাতীয় টেলিভিশনের স্টেজ কাঁপাচ্ছেন এই বাঙালি গায়িকা। অনন্যার গানে বারবার মুগ্ধ করল তিন বিচারক বিশাল শেখর, শংকর মহাদেবন, আর হিমেশ রেশমিয়াদের। শুধু তিন বিচারক নয় অনন্যার গানে মুগ্ধ হয়েছেন বাপ্পি লাহিড়ি,উদিত নারায়ণ, নেহা কক্কর।

তবে সঙ্গীত সাধনার পাশাপাশি খুনসুটি মজা করবার সুযোগ পেলেও হাতছাড়া করেন না অনন্যা। এবার তারই প্রমাণ পাওয়া গেল ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান ‘লেজি ল্যাড’। এবার এই গানে বন্ধুর সাথে কোমর দোলালেন অনন্যা। হ্যাঁ তাঁর ড্যান্স পার্টনার সারেগামাপা-র অপর প্রতিযোগী লাজ। পঞ্জাবি কুরি লাজের সঙ্গে জমিয়ে নাচ করলেন বাংলার লোকগান শিল্পী। এই ভিডিও শেয়ার করে বুঝিয়ে দিলেন নাচেও কম পটু নন তিনি।

লাজের সঙ্গে সুন্দর এই ডান্স ভিডিও পোস্ট করে ক্যাপশনে অনন্যা লিখেছেন ‘একটা পজিটিভ মনোভাব, পজিটিভ জিনিস নিয়ে আসে।’ সেই হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন ‘হ্যাপি আস’, ‘সোলমেট’, ‘জিটিভি’, ‘সারেগামাপা’,’ডান্সার’, ‘সিঙ্গার’। অনুগামীরাও অনন্যার নাচের প্রশংসা করেছেন। উল্লেখ্য, অনন্যার গানের পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টও বেশ নজর কাড়া। হাতে একতারা, কালার ব্রিড করা হেয়ার স্টাইলে নজরকাড়া অনন্যা । অনেকে অনন্যার লুকে ফিদা। বাংলা গানের দুনিয়ায় অতি পরিচিত মুখ অনন্যা। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও
 

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026