জীবনযাপন

করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে এই ৬ স্বাস্থ্যকর অভ্যাস শুরু করুন

দিনের শুরুটা যদি ভালো অভ্যাস দিয়ে করা যায় তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো জিনিস করা হবে। বিশেষত যখন পরিবেশে কোনো মহামারির আকার নেয় তখন এই অভ্যাসের বিশেষ প্রয়োজন। ঠিক এই মুহূর্তে যখন সারা বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস মহামারির আকার ধারণ করেছে, এখন নিজেকে ও আশেপাশের মানুষদের সুস্থ রাখার জন্য সুস্বাস্থ্যকর অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ।

আপনি নিজের ও পরিবারের মানুষদের জন্য বেশ কিছু স্বাস্থ্যকর অভ্যাস এখন থেকেই করতে পারেন। একবার শুধু চোখ বুলিয়ে নিয়ে অভ্যাসগুলো আজ থেকেই শুরু করে ফেলুন।

১) আমরা সবাই জানি সকালে গরম লেবু জল খেলে পেট পরিস্কার হয়। কিন্তু এটি শুধু এই কাজই করে না। সকালে একটা বড় গ্লাসে উষ্ণ গরম লেবু জল খেলে তা আপনার শরীর থেকে টক্সিন বের করবে এবং
শরীরে এনার্জি বাড়াবে। এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তার সাথে আপনার দিনের শুরুটা সুন্দর ও স্বাস্থ্যকর করবে।

২) আপনার হাতে কিন্তু বেশি জীবাণু থাকে। তাই হাত বারবার ধোওয়া উচিত। শুধুমাত্র খাবার আগেই হাত ধুলে চলবে না, নোংরা পরিস্কার করার পর, কোনো অসুস্থ মানুষের সাথে সাক্ষাতের পয় এবং হাঁচলে বা কাশলে ও হাত ধোওয়া উচিত। অ্যালকোহল যুক্ত স্যনিটাইজার ব্যবহার করা সবচেয়ে ভালো। হাতের থেকে যেহেতু বেশি জীবাণু এবং ভাইরাস আসে তাই হাত পরিস্কার করা একান্ত দরকার। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে হাত ধোওয়ার অভ্যাসটা আজ থেকেই শুরু করে ফেলুন।

৩) ভালো খাবার অভ্যাস- খাবার তৈরি করার আগে ভালো করে নিজের হাত , বাসনপত্র ও খাবারের জিনিস ধুয়ে নিন। যেকোনো সবজি ও ফল খাবার আগে ভালো করে পরিস্কার জলে ধুয়ে নেবেন। খাবারের পুষ্টিগুন বজায়
রাখার জন্য এবং রোগ কমানোর জন্য খাবারের তাপমাত্রা উপযুক্ত রাখুন।

৪) নাক ও মুখ ঢেকে রাখুন – মাস্ক ব্যবহার করুন। করোনার হাত থেকে বাঁচতে N95 মাস্ক ব্যবহার করুন। হাঁচি ও কাশির সময় পরিস্কার রুমাল ব্যবহার করুন।

৫) যেই জিনিসগুলি ব্যাকটেরিয়া , জীবাণু ও ভাইরাস ছড়ায় সেগুলির থেকে যতটা সম্ভব দূরে থাকুন। বাড়ীতে কেউ অসুস্থ হলে তার জিনিসপত্রগুলি আলাদা জায়গাতে রাখুন।

৬) যাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম তারাই বেশি এই জীবাণু ও ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আপনার শরীরে যদি রোগ প্রতিরোধক ব্যবস্থাপনা সঠিক থাকে তাহলে আপনি সুস্থ থাবেন এবং তার সাথে  জীবাণু ও ভাইরাসের প্রকোপ থেকে রেহাই পাবেন। সুতরাং আপনার ‘ইমিউনিটি সিস্টেম’ ঠিক রাখার জন্য ফল ও সবজি খাওয়ার সাথে নিয়মিত ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমোন, চিন্তা দূর করার চেষ্টা করুন। ইমুউনিটি বাড়ানোর জন্য আদা, হলুদ এবং রসুন খান। কমলালেবু, ব্রকোলি , পালং শাঁক ,চিকেন , মাছ এবং বাদাম এগুলিতে প্রচুর ভিটামিন থাকে। খাবারের মেনুতে এগুলি রাখুন।

নিজের শরীরকে সুস্থ রাখার জন্য এই গুলো করতেই হবে। নিজে সুস্থ থাকলে আশেপাশের মানুষদের ও সুস্থ রাখা যাবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026