গতকালই ইয়েস ব্যাংকের থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একবারে ৫০,০০০ টাকার বেশি ব্যাংক থেকে গ্রাহকরা তুলতে পারবে না বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। ব্যাংকের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে বলেও জানানো হয়েছে। এখন আপনি যদি ইয়েস ব্যাংকের গ্রাহক হন তাহলে এই বিষয়গুলি আপনার জানা খুবই দরকার।
১. সরকারের তরফে নির্দেশ এসেছে যে, ৩ এপ্রিল পর্যন্ত ব্যাংকের সমস্ত কাজকর্ম স্থগিত থাকবে এবং সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। এর বেশি টাকা উত্তোলন বাতিল করা হবে। ব্যাংককে আরও নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ ঋণদাতাকে ৫০,০০০ টাকার বেশি যাতে না দেওয়া হয়।
২. সেভিং, ডিপোজিট বা কারেন্ট অ্যাকাউন্ট সবকিছুতেই ৫০,০০০ টাকার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, তোলা যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা
৩. কিছু ক্ষেত্রে ৫০,০০০ টাকার বেশি তোলা যাবে। চিকিৎসা, উচ্চশিক্ষা, বিয়ে এবং কোনওরকম জরুরি অবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে বলে জানানো হয়েছে। এর জন্যে আবেদন করতে হবে, এবং সেটি নির্দিষ্ট কতৃপক্ষ ক্ষতিয়ে দেখে টাকা দেবে।
৪. ইয়েস ব্যাংক কোনও লোন বা অগ্রিম প্রদান বা কোনো লোন রিনিউ করতে, কোনও বিনিয়োগ করতে, কোনও দায়বদ্ধতা নিতে বা কোনও অর্থ বিতরণে সম্মত হতে পারবে না।
৫. ইয়েস ব্যাংকের ২০,০০০ এর বেশি কর্মচারীদের বেতন দিতে পারবে ব্যাংক, একথা জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…