বিনোদন

Bubli-Shakib: শাকিবের সাথে সম্পর্কের সূত্রপাত, মিডিয়ার সামনে মুখ খুললেন অভিনেত্রী বুবলী

শেষ কয়েকমাস ধরে এপার বাংলা, ওপার বাংলার মিডিয়া শবনম বুবলি ও শাকিব খানের সম্পর্ক নিয়ে সরগরম রয়েছে রীতিমতো। কয়েকদিন আগেই নিজেদের সন্তান বীরের ছবি শেয়ার করে নিয়ে সেই চর্চা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন এই ওপার বাংলার তারকা জুটি। সম্প্রতি এক মিডিয়ার কাছে শাকিব খানের সাথে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই কথাগুলো শোনার জন্যই এতদিন ধরে অপেক্ষায় ছিলেন সাধারণ থেকে মিডিয়ামহল।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বুবলি জানিয়েছেন, অভিনয়ের সূত্রেই অভিনেতার সাথে পরিচয় তার। ‘বসগিরি’ ছবিতে অভিনয়ের আগে থেকেই শাকিবের সাথে পরিচয় হয়েছিল বুবলির। ‘প্রিয়া রে’ ছবির সূত্র ধরেই প্রথম অভিনেতার সাথে পরিচয় তার। সেই সূত্রেই চেনা জানা। অভিনেত্রীর কথা অনুযায়ী, ‘বসগিরি’ ছবির শুটিংয়ের শেষের দিকেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তারা। তারপরেই প্রেম, বিয়ে। বর্তমানে নিজেদের সন্তান বীরকে নিয়ে বেশ ভালই রয়েছেন ওপার বাংলার এই তারকা জুটি।

মিডিয়ার তরফ থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল তারা নিজেদের ছয় বছরের প্রেম কেন গোপন করে রেখেছিলেন? এর উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি কোন কিছুই কারোর কাছ থেকে গোপন করেননি। এমনকি তাকে এও বলতে শোনা গিয়েছে, কারোর অজানা নয় তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিংয়ে গিয়েছিলেন। শুটিং সেটের কর্মকর্তাদের পাশাপাশি পরিবারের প্রায় সকলেই তার মা হওয়ার কথা জানতেন। সুতরাং তার কথা অনুযায়ী তিনি কখনোই কারোর কাছ থেকে কিছু গোপন করে রাখেন নি। সোশ্যাল মিডিয়ার পাতায় যেটা রয়েছে, সেটা গুজব ছাড়া আর কিছুই না।

এমনকি সোশ্যাল মিডিয়ার পাতায় বুবলির বেবি বাম্পের ছবি দেখে অনেক কথাই উঠেছিল। তবে নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে জানিয়ে সমস্ত গুজবকে উড়িয়ে দিয়েছেন বুবলি-শাকিব। তবে বলাই বাহুল্য এই মুহূর্তে নিজেদের সম্পর্কে সূত্র ধরেই মিডিয়ায় তুমুল চর্চিত তারা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026