SBI গ্রাহকদের বড় ধাক্কা, এমন নিয়ম বদল করল ব্যাঙ্ক, খবর শুনে ঘাম ঝরে পড়ল গ্রাহকদের

দেশের সবথেকে বড় সার্বজনীন ক্ষেত্রের ব্যাংক ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবারে গ্রাহকদের জন্য নিয়ে এলো একটা বড় খবর। এবার থেকে যদি আপনারা এসবিআই থেকে লোন গ্রহণ করতে চান তাহলে আপনার খরচ বেশ অনেকটাই বৃদ্ধি পাবে। এসবিআই এবং ফেডারেল ব্যাংক তাদের গ্রাহকদের একটা বড় ধাক্কা দিয়েছে তাদের নতুন ঘোষণার মাধ্যমে। এই দুটি ব্যাংক তাদের বিভিন্ন ক্ষেত্রের লোনের হিসেবে মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট অর্থাৎ MCLR ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের জানিয়ে রাখি এর আগে জুন জুলাই এবং আগস্ট মাসেও এই হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল SBI। তবে এবারে ১৫ অক্টোবর ২০২২ থেকে এই নতুন হার কার্যকর হতে চলেছে।

১৫ অক্টোবর ২০২২ থেকে এসবিআই এমসিএলআর রেট এক ধাক্কায় অনেকটা পরিবর্তিত হতে চলেছে। এবার থেকে একদিনের ক্ষেত্রে ৭.৬০ শতাংশ, এক মাসের ক্ষেত্রে ৭.৬ শতাংশ, তিন মাসের ক্ষেত্রে ৭.৬ শতাংশ, ছয় মাসের ক্ষেত্রে ৭.৯ শতাংশ, এক বছরের ক্ষেত্রে ৭.৯৫ শতাংশ, দু বছরের ক্ষেত্রে ৮.১৫ শতাংশ, তিন বছরের ক্ষেত্রে ৮.২৫ শতাংশ হতে চলেছে এই হার। অন্যদিকে, ১৬ অক্টোবর ২০২২ থেকে ফেডারেল ব্যাংক তাদের MCLR হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে একদিনের জন্য ৮.৪৫ শতাংশ, এক মাসের জন্য ৮.৫০ শতাংশ, তিন মাসের জন্য ৮.৫৫ শতাংশ, ছয় মাসের জন্য ৮.৬৫% এবং এক বছরের জন্য ৮.৭ শতাংশ হতে চলেছে MCLR।

এছাড়াও কিছুদিন আগে ব্যাংকের তরফ থেকে তাদের মেয়াদী আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটের মাধ্যমে জানানো হয়েছিল, এবার থেকে এসবিআই তাদের সমস্ত ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে চলেছে। এই নতুন সুদের হার দুই কোটি টাকার কমের মেয়াদী আমানতের উপরে লাগু হবে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, এই নতুন সুদের হার ১৫ অক্টোবর ২০২২ থেকে চালু হবে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণার পর একদিকে যেমন কিছুটা ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ঋণ গ্রহণকারীরা, সেখানেই লাভের মুখ দেখবেন মেয়াদী আমানতকারীরা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026