নিউজ

Rain Possibility in Kali puja: নিম্নচাপের জেরে কালীপুজোতেও ভিজবে কি বাংলা? কি বলছে হাওয়া অফিস

চলতি মাসে ইতিমধ্যে হয়ে গিয়েছে দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা। দুই উৎসবের সময়তেই বাংলা ভিজেছে বৃষ্টিতে। এবার আগামী সপ্তাহে রয়েছে আলোর উৎসব, কালীপুজো। ওইদিনও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? এই প্রশ্ন এখন সকলের মনের মধ্যেই ঘুরছে। আসলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন কোনো বদল আসবে না বলেই জানা গিয়েছে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। পাকাপাকিভাবে এই বছরের জন্য বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আর একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে।

আপনাদের জানিয়ে রাখি বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি দেখা যাচ্ছে। তবে সেই কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আজ সকাল থেকেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়লে তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। আজ মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৮০ শতাংশের কাছাকাছি থাকবে এবং আজকের গোটা দিন রৌদ্রজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২১ তারিখ সুস্পষ্ট নিম্নচাপ এবং ২২ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ অবস্থান করবে। তারপর এই নিম্নচাপ আদেও সুপার সাইক্লোনে পরিণত হবে নাকি সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে হাওয়া অফিসের। আর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে নাকি তা আর দু চার দিন বাদে জানা যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026