রাজ্য

রাস্তায় প্রচারে নামলেন বিজেপি প্রার্থী পায়েল সরকার, দেওয়ালে আঁকলেন পদ্মের ছবি

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এবারের নির্বাচনে নিজেদের অস্তিত্বের দম দেখাতে ইতিমধ্যেই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ভোট প্রচার করতে নিজেদের অঞ্চলে বেরিয়ে পড়েছে। একুশে নির্বাচনে গেরুয়া শিবিরে দেখা গেছে টলিউড তারকাদের ঢল। বিজেপিতে যোগদান করেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী প্রমুখরা। অন্যদিকে গেরুয়া শিবিরে টলিউড তারকা শ্রাবন্তী চ্যাটার্জী, পায়েল সরকার প্রমুখরা যোগদান করেছে। এবার আজ অর্থাৎ বুধবার পায়েল ঘোষকে রাস্তায় নেমে বিজেপির হয়ে ভোট প্রচার করতে এবং দেয়াললিখন লিখতে দেখা গেল।

আসলে বেহালা পূর্বের প্রার্থী হয়েছেন তিন রাজনৈতিক দলের তিন মহিলা। তৃণমূল কংগ্রেস বেহালা পূর্ব থেকে দাঁড় করিয়েছে শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়কে। এছাড়া সংযুক্ত মোর্চার মনোনীত সিপিএম প্রার্থী হয়েছেন শমিতা হর চৌধুরী। এছাড়া বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল সদ্য বিজেপিতে যোগদান করার টলিউড তারকা পায়েল সরকার। এদিন পায়েল সরকারকে ভোটপ্রচার করতে নেমে দেয়াললিখনের কাজে অংশগ্রহণ করতে দেখা গেল। এছাড়াও বিজেপির এই অভিনেত্রী প্রার্থী দেয়াল লিখন ছেড়ে মাঝখানে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেছেন। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি তাদের সমস্যার মূল অব্দি গিয়ে তার সমাধান করার চেষ্টা করেছেন।

অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পায়েল সরকার বলেছেন, “আমি নির্বাচনে যদি জিতে যাই তাহলে আমি অন্যদের মত উবে যাব না। আমি সাধারন মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করব। তাই আমাকে ভরসা করে আপনারা ভোট দিতে পারেনি। যেকোনো মানুষের সুখে দুঃখে আমি পাশে থাকব। এলাকার কোন মানুষকে কষ্ট পেতে দেব না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026