দেশ

উদ্বেগ বাড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, মাইক্রো কনটেন্টমেন্ট জোন-এর কনসেপ্ট দিলেন প্রধানমন্ত্রী

চলতি বছরের শুরুতে করোনা ভ্যাকসিন আসার পর আরেকটা প্রভাব কমে গিয়েছিল মহামারীর। ফলে নতুন করে স্কুল কলেজ অফিস সবই খুলতে শুরু করে দিয়েছে দেশজুড়ে। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্তের পরিসংখ্যানের হার চিন্তায় ফেলেছে গোটা দেশবাসীকে। আবারো আগের মত লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন। করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাওয়ায় চিন্তায় পড়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নরেন্দ্র মোদি আজ অর্থাৎ বুধবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই বৈঠকে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী সবাইকে একসাথে করোনাকে রুখতে কোমর বেঁধে নামার পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল বৈঠকে বলেছেন, “প্রতিটি রাজ্যের মানুষকে বোঝাতে হবে যে করোনার সাথে লড়াই করে আমরা যেখানে পৌঁছেছি তাতে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। কিন্তু এই আত্মবিশ্বাসের অপব্যবহার যাতে না কখনোই হয়। আসলে বর্তমানে করোনা ভাইরাসে কিছু হবে না এই ওভার কনফিডেন্স চলে এসেছে জনতার মধ্যে। কিন্তু করোনা এখনো আগের মতই ভয়ঙ্কর আছে। জনতার চিন্তাধারা পরিবর্তন করা এই মহামারী থেকে বাঁচার একমাত্র প্রধান উপায়।” এছাড়াও এদিন প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন যে আগের বছর গোটা ভারতবাসীর করোনা থেকে বাঁচার ট্রেনিং হয়ে গেছে। এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে জনতাকে সচেতন হতে হবে।

এছাড়াও আজকের ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী “মাইক্রো কন্টেটমেন্ট জোন” তৈরীর উপদেশ দিয়েছেন। এই এলাকাগুলিতে পুনরায় আগের বছরের মতো সুরক্ষা বিধি চালু করার আদেশ দিয়েছেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী বৈঠক শেষে আজ প্রশ্ন করেছেন, “কেনো করোনা টেস্ট কম হচ্ছে বা কেন পর্যাপ্ত টিকাকরণ পৌঁছাচ্ছে না?” এছাড়া আগের বছরের মতো এ বছরও পরিবহন ব্যবস্থা বন্ধ না হাওয়ায় শহর ছেড়ে গ্রামগুলিতে বাড়ছে করোনা। তাই প্রধানমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের মানুষের বেশি করে টেস্ট করার ওপর জোর দিয়েছেন। তিনি ভ্যাকসিনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, “করোনার বিরুদ্ধে কার্যকর ভারতের দুই শক্তিশালী ভ্যাকসিন। কিন্তু ভারতের অনেক রাজ্যে ভ্যাকসিন নষ্ট হচ্ছে। কেরল এবং উত্তরপ্রদেশ ভ্যাকসিন নষ্ট করার উদাহরণ। রাজ্যকে ভ্যাকসিন যাতে না নষ্ট হয় তার দিকে কড়া নজর রাখতে হবে।” এছাড়া প্রধানমন্ত্রী যোগ করেছেন, “গোটা দেশে জনতার মধ্যে এখন অনীহা দেখা গেছে মাস্ক পড়তে। কিন্তু রাজ্যের মানুষকে সতর্ক হয়ে নিজেদেরকে মাক্স ব্যবহার করতে হবে। নিজেদের সুরক্ষার জন্য নিজেদের মধ্যেই একটি মিশন নিয়ে নিতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026