বিনোদন

দোলের আমেজে ‘বেলা শুরু’, শারী পরে রঙ খেললেন মনামী ঘোষ, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: প্রকৃতিতে বসন্তের হাওয়া বইতে শুরু করে দিয়েছে। আর বসন্ত মানেই দোল, অর্থাৎ রং এর উৎসব। এদিনটি রং এর ছোঁয়ায় রঙিনরূপে মেতে ওঠার দিন। যদিও ছুটির কথা মাথায় রেখে স্কুল ও কলেজের ক্যাম্পাসে তার বেশ কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে যায় ‘বসন্তোৎসব’ যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির প্রিয় আবেগ রবি ঠাকুর।

এরকমই এক বসন্তোৎসবে বঙ্গসাজে ধরা দিলেন মনামী ঘোষ। একেবারে খাঁটি বাঙালি লুকে গায়ে আবির লাগিয়ে দোলে মেতে উঠলেন তিনি। সেই সঙ্গে শুরু হল বেলা শুরুর গান। নতুন করে সেই ভাবনাই প্রস্ফুটিত হল ‘উইন্ডোস’ প্রযোজনা সংস্থার তরফে।

পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা জুটির মাইলস্টোন সেট মুভি ‘বেলা শেষে’ অলটাইম ব্লকবাস্টার ভার্ডিক্ট পায়। ছবিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্না সেনগুপ্ত, খরাজ মুখার্জী, অপরাজিতা আঢ্য, ইন্দ্রানী দত্ত, মনামী ঘোষ সহ আরও অনেকে।

আরও পড়ুন : জমজমাট অ্যাকশনে ভরপুর অক্ষয়ের ‘সূর্যবংশী’, দেখে নিন ছবির দুর্দান্ত ট্রেলার

জীবনের সিংহভাগ যাত্রা পেরিয়ে দুই প্রবীনের নতুন করে কাছে ফিরে আসার এই গল্প দর্শকদের মুগ্ধ করে। ছবির সাফল্যের পর এই প্রজেক্টের সিক্যুয়েল নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা চলছে যার নাম ‘বেলা শুরু’।

একইরকম স্টারকাস্ট থাকছে এই ছবিটিতেও, সেকথা খোলসা করলেন মনামী। যেহেতু এই বসন্তোৎসবে সামিল ছিলেন ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। সকলের সম্মিলিত একটি ছবি পোস্ট করলেন মনামী, যার ক্যাপশনে লেখা রঙ নিয়ে কারবার, বেলা শেষের পাঁচ বছর পর আবারো দোলের উৎসবে মাতবে বেলা শুরু। অতএব শিবু-নন্দিতার আরও একটি জমজমাট সিনেমা পেক্ষাগৃহে এল বলে। বসন্তোৎসবে দোলের এর রং মিশে সেইসব তারকাদের ছবিতে একঝলক চোখ বুলিয়ে নিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026