রাজ্য

আগামীকাল খুলছে বেলুড় মঠ, তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে রাজ্যজুড়ে লকডাউন শুরু হয়ে গিয়েছিল। লকডাউন চালুর সময় থেকেই বন্ধ হয়ে গিয়েছিল স্কুল কলেজ অফিস কাছারি ও অন্যদিকে মন্দির-মসজিদ সমস্ত। তবে গত বছরের শেষের দিকে আনলক প্রক্রিয়া চালু হলে প্রয়োজনীয় জিনিস যেমন কিছু অফিস খুলে যায়। কিন্তু বন্ধ রাখা হয়েছিল মন্দির। চলতি বছরের শুরুতে করোনার আতঙ্ক এখন অনেকটাই কমেছে। জোর কদমে টিকাকরণ চালু হয়ে গিয়েছে গোটা রাজ্যে। এবার আগামীকাল অর্থাৎ বুধবার ৭ মাস পর ফের ভক্তদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে সাড়ে ৮ টা থেকে ১১ টা ও বিকেলে ৩ টে থেকে ৫ টা অতি মন্দির খোলা থাকবে।

করণা আতঙ্কে লকডাউন এর সময় গতবছর মার্চ মাসে বেলুড় মঠ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ১ জুন রাজ্যের সমস্ত ধর্মস্থান খোলার অনুমতি পেলে বেলুড় মঠ খুলে যায়। কিন্তু তখন পাল্লা দিয়ে সংক্রমণ বাড়তে থাকলে মন্দির কর্তৃপক্ষ ঝুঁকি না নিয়ে মঠ ফের বন্ধ করে দেয়। তারপর আগামীকাল বুধবার আবার বেলুড় মঠ খুলছে। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে বেলুড়মঠে প্রবেশ করতে গেলে কোভিড প্রটোকল মেনে চলতে হবে। পড়তে হবে মাস্ক। এছাড়াও বর্তমানে আপাতত সন্ধারতি দেখতে পারবেনা ভক্তরা। এছাড়াও আগের মত সারদা মন্দির থেকে প্রসাদ বিতরণ হবে না। বেলুড় মঠ মিউজিয়াম আপাতত এখন বন্ধ থাকবে।

অন্যদিকে অনেকদিন আগেই করোনা বিধি মেনে তারকেশ্বর মন্দির খুলে দেওয়া হয়েছিল। তবে তখন গর্ভ গিয়ে ঢোকার অনুমতি ছিল না দর্শনার্থীদের। আগামীকাল থেকে সেই বিধি-নিষেধ আর থাকছে না। বুধবার থেকে সম্পূর্ণরূপে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দির। মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এবার থেকে কোভিড প্রটোকল মান্যতা করে গর্ভগৃহের মাথায় জল ঢালতে বা পূজা পাঠ করতে পারবে দর্শনার্থীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026