রাজ্য

মুখ্যমন্ত্রী হওয়ার মুখ নেই বলেই নাম ঘোষণা করছে না’, গেরুয়া শিবিরকে খোঁচা অনুব্রতের

যতই কেন্দ্রের নেতারা আসুন, গেরুয়া শিবির কিছুতেই ক্ষমতায় আসবে না। মঙ্গলবার আবার এই কথা বললেন বীরভূমের শাসক শিবিরের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এর সাথে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী হওয়ার কোনও মুখ নেই বিজেপিতে। এছাড়াও এইদিন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে ‘পাগল-ছাগল’ বলেও কটাক্ষ করেন তিনি। অন্যদিকে মঙ্গলবার তথা আজ অনুব্রতের গড়ে একাধিক কর্মসূচি ছিল বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সেখানে এদিন সভা ও করেছেন তিনি। যদিও সেই সভাকে গুরুত্ব দেননি অনুব্রত মণ্ডল। তার বক্তব্য,”জেপি নাড্ডার (J P Nadda)সভায় এক হাজার লোক এসেছে। খেলা শুরু হয়ে গিয়েছে। সেই কারণেই লোক হয়নি। খেলা না হলে লোক থাকতো। আবার খেলা হবে।”

তারাপীঠে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভা নিয়ে অনুব্রত বলেন,” সব সময় ধর্ম নিয়ে রাজনীতি কড়া যায়না। কিছু করতে এবং কিছু দিতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে দুই হাত ভরে দিচ্ছেন। আর সেখানে ওরা বলেছে কাজ করে যাও কিন্তু কিছু নেই। নরেন্দ্র মোদি দু পকেটে মথ্যা কথা ভরে নিয়ে আসেন। আর মানুষকে তা বলেন।” গেরুয়া শিবিরের কেন্দ্রীয় স্তরের নেতারা বারবার বীরভূমে আসছেন এই বিষয়ে বীরভূমের শাসক শিবিরের সভাপতি এইদিন বলেন,”এলে ভালো তো। আমার জেলাকে সারা বাংলা দেখছে।”

বাংলা দখলের মরিয়া চেষ্টা চালালেও বিধানসভা নির্বাচনে জয়ী হলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও জানায়নি বিজেপি। কেন? এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, “থাকলে তো বলবে। নেই, তাই বলছে না। নরেন্দ্র মোদির বুদ্ধি হয়েছে।” এরপরই অনুব্রত বলেন, “মা তারা ওদের সঙ্গে নেই। কারণ, মা জানেন ওদের আশীর্বাদ দিলে বাংলার ক্ষতি হয়ে যাবে। যে সব রাজ্যের ঠাকুররা ওদের আর্শীবাদ করেছে, সেই রাজ্যগুলি শেষ হয়ে গিয়েছে। তাই মা তারা আর্শীবাদ দেননি।”

Anirban Kundu

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026