খেলা

Ben Stokes: একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বেন স্টোকস

হঠাৎই ইংল্যান্ডের ক্রিকেটে নক্ষত্রপতন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেট কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এক টুইট বার্তায় নিজের অবসরের ঘোষণা করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। টুইটারে তিনি বিশ্বকাপের ট্রফি হাতে নিজের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে বিজ্ঞতিলে লেখেন, ‘মঙ্গলবার ডারহ্যামে আমি ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ান ডে ম্যাচ খেলব। আমি এই ফর্ম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল। ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে খেলার প্রতিটা মিনিট উপভোগ করেছি। আমাদের যাত্রাটা ছিল অসাধারণ।’

ভারতের বিরুদ্ধে সাম্প্রতি দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বেন স্টোকস। কে জানত, একটি রাতের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটে আরো একটি নক্ষত্র পতন ঘটবে? এদিন ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষে বেন স্টোকস বলেন, একজন ক্রিকেটার কখনোই ক্রিকেটের সমস্ত ফরমেটে নিজেকে মেলে ধরতে পারেন না। একদিনের ক্রিকেট আমার জন্য কখনোই সৌভাগ্য বয়ে নিয়ে আসেনি। ক্রিকেটের বাকি দুটি ফরমেট আমার জন্য দীর্ঘায়িত করতে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে মাঠে না নামলেও নিয়মিতভাবে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলব। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

উল্লেখ, বেন স্টোকসের অবসরের ঘোষণা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফেও জানানো হয়েছে এবং দীর্ঘ ১১ বছর ধরে দেশের সেবা করার জন্য বেন স্টোকসকে কৃতজ্ঞতা জ্ঞপণ করেছে ক্রিকেট ইংল্যান্ড। আপনাদের জানিয়ে রাখি, স্টোকস ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। যেখানে ৩৯.৪৪ গড়ে ২৯১৯ রান সংগ্রহ করেছেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৩টি সেঞ্চুরি এবং ২১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার নামে। সাথে বল হাতে ৭৪টি উইকেট নিয়েছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026