৭ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নি অর্থাৎ হর্ষালী মালহোত্রার অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সমস্ত দর্শকদের। মুন্নির চরিত্রে অভিনয় করার জন্য হর্ষালী একাধিক পুরস্কারও পেয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন তিনি নিজেই, যা দেখে রীতিমত মুগ্ধ তার অগণিত ভক্তরা।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের সাথে। নেটমাধ্যমেও তার ভক্তের সংখ্যা চোখে পড়ার মতো। সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে অভিনেত্রীর এই ভিডিওটি শেয়ার হয়েছে নেটদুনিয়ায়। এই মুহূর্তে এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চায় হর্ষালী মালহোত্রা।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে কালো ওয়ান সাইডের অফ-সোল্ডার ড্রেসে দেখা মিলেছে হর্ষালীর। এই ভিডিওতে খোলা চুলে, হালকা মেকাপে, লাল লিপস্টিকে ছিলেন অভিনেত্রী। কানে পরেছিলেন মানানসই দুল ও পায়ে ছিল স্নিকার্স। ভিডিওতে কখনো ঘরের মধ্যে আবার কখনো রাস্তায় দেখা মিলেছে তার। যত দিন যাচ্ছে তার রূপের ছটা চোখে পড়ছে সকলের। মুগ্ধ হচ্ছেন অনুরাগীরাও। তার রূপ দেখে তাকে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। তার হাসিও মন কেড়েছে ভক্তদের। অনেকেই সেই কথা কমেন্টবক্সে জানিয়েছেন খোলাখুলি। সেই ছোট্ট মুন্নির অভিনয় শুরু থেকেই নজর কেড়েছিল সকলের। তবে আপাতত নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তবে অনুরাগীরা অপেক্ষায় আছেন কবে আবারো তাকে পর্দায় দেখা যাবে সেই আশায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…