পশ্চিমবঙ্গ সরকার বাংলার নারী পুরুষ থেকে শুরু করে বয়স্কদের জন্য নানারকম কল্যাণমূলক প্রকল্প চালিয়ে থাকে। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়। ব্যবসা শুরু করা থেকে শুরু করে শিক্ষাগত সহায়তা এবং বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান সবকিছুই সম্ভব এই সমস্ত প্রকল্পের দৌলতে। এমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল রূপশ্রী প্রকল্প যা বিশেষ করে রাজ্যের অবিবাহিত প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের লক্ষ্য হলো অবিবাহিত সাবালিকা মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। বিয়ের জন্য আর্থিক সহায়তা করার পাশাপাশি যারা আর্থিকভাবে দুর্বল রয়েছেন তাদেরকে সহায়তা করে সরকার। এই প্রকল্পে যোগ্য মহিলারা এককালীন ২৫ হাজার টাকা অনুদান পেয়ে থাকেন। এই অর্থটি বিবাহের ব্যয় কভার করতে এবং আর্থিকভাবে লড়াই করার জন্য মহিলারা ব্যবহার করতে পারেন।
দরিদ্র বা অর্থনৈতিকভাবে দুর্বল ব্যাকগ্রাউন্ড দের অবিবাহিত মহিলারা এই রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন অবিবাহিত মহিলা হন যার আর্থিক ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয় তারা বিয়েতে সাহায্যের জন্য এই প্রকল্পের আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া খুবই সহজ। দুটি উপায়ে আপনি এই আবেদন করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি অনলাইনে এবং অফলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করবেন।
রূপশ্রী স্কিমের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: wbrupashree.gov.in।
আপনার বিশদ বিবরণ লিখুন এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন।
আপনি যদি অনলাইনে আবেদন করতে না চান, তাহলে আপনি এখান থেকে আবেদনপত্র পেতে পারেন:
সরকারি দুয়ারে সরকার ক্যাম্প: এগুলো স্থানীয় এলাকায় বসে, যেখানে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেন।
BDO অফিস: আপনার এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসেও আবেদনপত্র পাওয়া যাবে।
নথি জমা দিন: একবার আপনি ফর্মটি পূরণ করার পরে, নির্দেশাবলী অনুযায়ী প্রয়োজনীয় নথি সহ জমা দিন।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…