রাজ্য

পিএম কিষান সম্মান নিধির প্রথম কিস্তি পেল বাংলার কৃষকরা, জানালেন মোদি

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের মঞ্চে নবান্ন কেন্দ্রের বারংবার সংঘাত হয়েছে পিএম কিষানের প্রকল্প নিয়ে। জনসভাতে রাজনৈতিক নেতা-কর্মীরা বাক যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এই প্রকল্প নিয়ে। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিদাবি করতেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কৃষকদের পিএম কিষান সম্মান নিধি টাকা নিতে দিচ্ছে না। তবে সমস্ত সমালোচনার প্রত্যুত্তর হিসেবে মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মতো বাংলার মসনদে বসে পিএম কিষান নিধির ছাড়পত্র দিয়েছিল। তারপর আজ শুক্রবার প্রথম কিস্তির টাকা পেল বাংলার কৃষকরা।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আজকে সারা দেশে প্রায় ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৯ হাজার কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। প্রথমবারের জন্য বাংলার কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেয়েছে। বাংলার রাজ্য সরকার যেমনভাবে আমাদের নাম পাঠিয়েছে আমরা তেমন ভাবে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি।” আজকে প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিল মেঘালয় থেকে আন্দামান এবং মহারাষ্ট্র থেকে কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা। কিন্তু এই অনুষ্ঠানে বাংলার কেউ যোগ দেয়নি। সেই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর টুইট করে জানিয়েছে, “আজ বাংলার ৭ লাখ কৃষকের কাছে পিএম কিষান এর টাকা পৌঁছে গেছে। কৃষকদের স্বার্থে রাজ্য সর্বদা লড়াই করবে।” এছাড়াও তারা জানিয়েছে যে, “ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্য কোন রকম আমন্ত্রণ পায়নি।”

প্রসঙ্গত উল্লেখ্য, একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার এর প্রধান অস্ত্র ছিল এই পিএম কিষান সম্মান নিধি। বিজেপি নেতারা দাবি করেছিল যে তারা ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত কৃষকদের এই প্রকল্প দেওয়া হবে এবং তারা আগে যে সাত কিস্তির টাকা পায়নি অর্থাৎ মোট বকেয়া ১৪ হাজার টাকা করে দেওয়া হবে। এমনকি তারা দাবি করেছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একগুঁয়েমির জন্য রাজ্যের কৃষকদের পিএম কিষান এর টাকা থেকে বঞ্চিত করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026