দেশ

বাইকে চেপে ব্যস্ত বাজারে গ্রেনেড হামলা, তৎক্ষণাৎ মৃত্যু ২ জনের

সবে কিছু ঘন্টা আগে অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা। এরমধ্যেই গ্রেনেড হামলা হয়েছে অসমের তিনসুকিয়ায়। এই ঘটনায় প্রাণ গেছে ২ জনের। আজ অর্থাৎ শুক্রবার সকালে তিনসুকিয়ার টিংরাই বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং এলাকার তল্লাশি শুরু করে। প্রাথমিক অনুমান নাশকতার ছক হলেও পুলিশ ঘটনার গভীরে গিয়ে তদন্ত করতে চায়। সকাল-সকাল ভরা বাজারের মধ্যে গ্রেনেড হামলা রীতিমতো থমথমে করে তুলেছে গোটা এলাকাকে।

সূত্র মারফত জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে অসমের তিনসুকিয়ায় টিংরাই বাজারে হঠাৎ করে একটি হার্ডওয়ার দোকানের সামনে একটি বাইক এসে দাঁড়ায়। তারপর বাইকে বসেই দোকানের দিকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে তারা। বোমার আঘাতে দোকানের সামনে উপস্থিত দুই ব্যক্তির তৎক্ষণাৎ মৃত্যু হয়। প্রসঙ্গত, ওই হার্ডওয়ার দোকানের মালিক ছিলেন তরুণ আগারওয়াল। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পুলিশ এবং সিআরপিএফ। ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে যাতে না তদন্ত কাজে কোন বাধা পায়। এছাড়া তিনসুকিয়া পুলিশ বিস্ফোরণ ঘটনার তদন্ত করতে জোরকদমে মাঠে নেমে পড়েছে।

অসমে সম্প্রতি প্রায়ই এরকম বিস্ফোরণের ঘটনা খবরের শিরোনামে আসছে। এই জন্য প্রশাসন এই বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে প্রাথমিক অনুমান হিসেবে বলেছে যে এহেন হামলার পিছনে নাশকতার ছক থাকতে পারে। কারণ এই একই অঞ্চলে মাত্র ২৪ ঘন্টা আগে এক শিশু গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিল। তাই পুলিশের অনুমান বড় কোন নাশকতার ছক থাকলে এখন থেকে তদন্ত করে তা ঠাহর করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর কিছুদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তার শপথ গ্রহণের ৪৮ ঘন্টা পরেই পরপর দুটি বিস্ফোরণের ঘটনা রীতিমতো উদ্বেগে ফেলেছে অসম প্রশাসনকে। তারা ঘটনায় গুরুতরতা বুঝে ইতিমধ্যেই জোরকদমে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করে দিয়েছে। তারা কোনোভাবেই বৃহস্পতিবার এবং শুক্রবারের বিস্ফোরণের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026