নিউজ

মুখোমুখি মমতা-জগদীপ, কফির আড্ডায় আমন্ত্রণ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড় তাঁর পছন্দের জায়গায় এক কাপ কফি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চান। গত বছরের জুলাইয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে নিযুক্ত হওয়ার পর বিভিন্ন ব্যস্ততা কাটিয়ে রাজ্যপাল জগদীপ ধঙ্কড় ট্যুইটের মাধ্যমে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এর আগে জগদীপ ধঙ্কড় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় পরিচালনাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বাকযুদ্ধের একাধিক ঘটনা ঘটেছে। তবে সেই সব বৈরিতা ভুলে বৃহস্পতিবার মধ্য কলকাতার প্রেসিডেন্সি কলেজের সামনের আইকনিক ইন্ডিয়ান কফি হাউসে কিছুটা সময় কাটানোর একদিন পর শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এই ট‍্যুইটটি করেন রাজ্যপাল।

আরও পড়ুন : এপ্রিলের শুরুতেই জনগণনা শুরু

কলকাতার বিখ্যাত কফি হাউসে স্মরণীয় মুহুর্তগুলি দারুণভাবে উষ্ণতার স্পর্শ নিয়ে আসে জানিয়ে রাজ্যপাল বলেন, ‘ইন্ডিয়ান কফি হাউসের কফি নিয়ে তাঁর পছন্দের যে কোনও জায়গায় আমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি বৈঠক হোক।’ এরপরই তিনি যোগ করেন, আমাদের অবশ্যই সর্বদা পশ্চিমবঙ্গের কল্যাণকে প্রাধান্য দিতে হবে। তবে মুখ্যমন্ত্রী এখনও রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দেননি।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইন্ডিয়ান কফি হাউস দীর্ঘদিন ধরে কবি, শিল্পী এবং সাহিত্যের লোকদের সহ একটি বিখ্যাত সভার স্থান হয়ে উঠেছে। রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বহু মানুষের অবসর কাটানোর স্থানও এই কফি হাউস।

আরও পড়ুন : কেন্দ্রের নয়া আইন রুখতে ছাত্রসমাজকে হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ক্যাফের দ্বিতীয় তলায় রক্তদান শিবিরের আয়োজকদের আমন্ত্রণে কফি হাউসে উপস্থিত ছিলেন রাজ্যপাল। কফি হাউসের প্রথম তলে এদিন সস্ত্রীক কফি পান করেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। উপস্থিত ব্যক্তিদের শুভেচ্ছাও জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026