দেশের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ ঘোষণা করেছে যে, এবার থেকে মোবাইল ভিডিওর মাধ্যমেই KYC (Know Your Coustomer) সম্পূর্ণ করা যাবে। এতে করে বিভিন্ন ব্যাংক গুলির গ্রাহকদের আর KYC সেন্টারে গিয়ে KYC করার কোন দরকার নেই, তারা বাড়িতে বসেই এই প্রক্রিয়া ভিডিওর মাধ্যমে করে নিতে পারবেন। টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে বলেছে, রিজার্ভ ব্যাংক এবার থেকে ডিজিটাল উপায়েও KYC বা eKYC এরও ছাড়পত্র দিলো। আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন করে বাড়িতে বসেই KYC করে নেওয়া যাবে এবার থেকে।
কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার প্রিভেন্টেশন অফ মানি লন্ডারিং এর নিয়মগুলি সংশোধন করার পরে আরবিআই তাদের এই নিয়মগুলি সংশোধন করেছে। ভিডিওর মাধ্যমে KYC এখনো পর্যন্ত পৃথিবীর খুব কম দেশেই চালু হয়েছে, এখন থেকে ভারতও সেই তালিকায় এসে গেলো। বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে আরবিআই বলেছে, ‘ডিজিটাল KYC যে গ্রাহকের সরাসরি লাইভ ছবি এবং কোনো একটি বৈধ নথি দেখাতে হবে। যেখানে অফলাইন KYC করার সময় এইসমস্ত ডকুমেন্টস গ্রাহককে নিয়ে যেতে হতো।’
আরও পড়ুন : কর প্রদান ব্যাবস্থা হবে আরও সহজ, পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র
আরবিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্ত একটি টুইটে বলেছেন, ‘আরবিআইয়ের এটি একটি দুর্দান্ত উদ্যোগ! ভিডিও-ভিত্তিক KYC প্রক্রিয়া সম্পর্কিত বিজ্ঞপ্তিটি ডিজিটাল ও পেপারলেস ব্যাংকিংকে বাস্তবে পরিণত করবে। আরও এগিয়ে নিয়ে যাবে ব্যাংকিং পরিষেবাকে। এই ধরণের পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া তৈরির লক্ষ্যের দিকে এক বিশাল ইতিবাচক পদক্ষেপ।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…