রাজ্য

আর হবে না দুয়ারে টিকা কর্মসূচি, ভায়াল বন্টনের ক্ষেত্রে বড়ো ঘোষণা রাজ্যের

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের রিপোর্ট এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে শুধু যে কসবা কাণ্ডেই সমস্যা আছে তা কিন্তু না। বরং আরো বেশ কিছু জায়গায় এই ভ্যাকসিন নিয়ে সমস্যায় ফেঁসে আছে রাজ্য সরকার। এর মধ্যেই আছে সোনারপুরের ভ্যাকসিন কান্ড। আর এই ঘটনা ঘটার পরেই এবারে ভ্যাকসিনের ভায়াল বন্টনের ক্ষেত্রে আরো কড়াকড়ি নিয়ম জারি করল রাজ্য সরকার। সোমবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী রাজ্যের সমস্ত মুখ্য আধিকারিক এর সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করে ভ্যাকসিনের বন্টন নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি জানিয়ে দেন, স্বাস্থ্য দপ্তরের হেফাজত থেকে কোন ভাবে টিকার ভায়াল যাতে উধাও না হয়ে যায় তা নিশ্চিত করতে হবে রাজ্যের স্বাস্থ্য ভবনকে।

স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিকর্তা এদিন যে তিনটি নির্দেশ দিয়েছেন তার মধ্যে প্রথমটি হলো কোল্ড চেইন পয়েন্ট থেকে কয়টি ভায়াল প্রতিদিন টিকাকেন্দ্রে যাচ্ছে এবং দিনের শেষে সেই সমস্ত ভায়াল ফিরছে কিনা সব তালিকা এবং সমস্ত হিসাব নথিভূক্ত রাখতে হবে। দ্বিতীয়তঃ হলো, স্বাস্থ্য দপ্তরের বিশ্বস্ত লোকেদের হাতে টিকা ভায়াল বন্টন করতে হবে।

তৃতীয়তঃ এবং সবথেকে উল্লেখযোগ্য নির্দেশ হলো, এবার থেকে আর ব্যক্তি উদ্যোগে কোন ক্যাম্প করা যাবে না। দুয়ারে টিকা কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করে দিয়ে আসব সেটাও আর সম্ভব নয়। টিকাকরনের জন্য আর কোনরকম ক্যাম্প করা যাবে না। স্বাস্থ্য অধিকর্তা জানাচ্ছেন, ” বাড়ি বাড়ি গিয়ে টিকাকরনে আমার এবং আমাদের সমর্থন নেই। কেউ যদি তা করে তাহলে তা বেআইনি। ”

বর্তমানে রাজ্যের টিকাকরণ নিয়ে চতুর্দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যেমন কসবায় দেবাঞ্জন দেবের কান্ড, অন্যদিকে আবার সোনারপুরে ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই দুই কাণ্ডে প্রথম প্রশ্ন, টিকা এলো কোথা থেকে? যেহেতু দেবাঞ্জন কাণ্ডে আবার ফরেনসিক রিপোর্ট এখনো পর্যন্ত সামনে আসেনি, তাই এখনই কিন্তু বোঝা যাচ্ছে না এই টিকা কোথা থেকে আসছে বা কি হচ্ছে এই টিকা নিয়ে। তার মধ্যেই আবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বৈঠকে নতুন কিছু নিয়ম সামনে আনলেন। তাই এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026