ভাইরাল & ভিডিও

Govinda: সুপারস্টার জিৎের হাউজ পার্টিতে গান গাইলেন ব্লকবাস্টার অভিনেতা গোবিন্দা! রইলো ভিডিও

বর্তমানে প্রতি সপ্তাহে প্রতিটি চ্যানেলেই ধারাবাহিকের পরিবর্তে দেখা মেলে একাধিক রিয়েলিটি শোয়ের। তেমনই একটি রিয়েলিটি শো হল জি বাংলার ডান্স বাংলা ডান্স। এবছর জি বাংলায় অনুষ্ঠিত এই রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে বাংলার দুই জনপ্রিয় তারকা জিৎ এবং শুভশ্রীকে,এছাড়াও বিচারকের আসনে রয়েছেন বলিউডের মেগাস্টার গোবিন্দা। সঞ্চালকের ভূমিকায় অভিনেতা অঙ্কুশ এবং বিক্রম। ডান্স গুরুর আসনে বসেছে দেবলীনা-ওম, রিমঝিম-সৌমিলি, এককথায় এবারের ডান্স বাংলা ডান্সের মঞ্চে বসেছে চাঁদের হাট। আর এই সব তারকাদের জন্য এই রিয়ালিটি শোয়ের টিআরপি চড় চড় করে বেড়ে গিয়েছে।

এই প্রথম বলিউডের সুপারস্টার গোবিন্দা কোনো ড্যান্স শোয়ের বিচারক। তাও আবার টলিউডে। এটি সকল দর্শকের কাছে বিশাপ বড় পাওনা৷ গোবিন্দা এই শোয়ে উপস্থিত হওয়াতে অনেকের ভালোবাসা পেয়েছেন। এমনকি অন্যান দুই বিচারকের খুব কাছের হয়ে উঠেছেন গোবিন্দা। জিৎের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। জিৎ অনেক কিছু শিখতেও পারছে। সম্প্রতি জিৎ এবং গোবিন্দাকে দেখা গিয়েছে অনুষ্ঠানের মঞ্চে লুঙ্গি ডান্স করতে। লুঙ্গি পড়ে জিৎ ও গোবিন্দার নাচ বেশ ভাইরাল হয়।

তবে এবার আর গোবিন্দা নাচলেননা। গাইলেন। এক ঘর ভর্তি অতিথীর সামনে গান গাইলেন। সম্প্রতি জিৎের বাড়িতে আয়োজন করা হয়েছিল এক গেট টুগেদার অনুষ্ঠানের। আর সেখানেই উপস্থিত হয়েছিলেন সকলের প্রিয় গোবিন্দা। গোবিন্দা যে খুব ভালো গায়ক তা এই ভিডিয়ো না থাকলে জানা যেতনা। সম্প্রতি সেই পার্টির একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে গোবিন্দা ব্ল্যাক টিশার্ট আর জিন্স সাথে চকোলেট রঙের লেদার জ্যাকেট পড়ে সুপারহিট গান ‘আপকে আ জানে সে’ গাইছেন। গোবিন্দার গান শুনে নাচছেন জিৎ। এই গান শুনে সকলেই প্রশংসা করেছেন। এই ভিডিও শেয়ার হতেই ১৫ হাজারের বেশি নেট নাগরিক লাইক দিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026