নিউজ

Kolkata Weather update: কলকাতায় জাঁকিয়ে শীত! শীঘ্রই প্রকট হতে পারে রাজ্যে উত্তুরে হাওয়া

বৃষ্টি কেটে গিয়ে ফের মঙ্গলবার রাত থেকে শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে পুরো বঙ্গবাসী৷ ইতিমধ্যে জাঁকিয়ে শীতের জন্য প্রস্তুতি বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এরই মধ্যে রয়েছে ফের নিম্নচাপের পূর্বাভাস। একদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি বৃহস্পতিবার দক্ষিণ অন্ধপ্রদেশ উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। অন্য আরো একটি নিম্নচাপ পূর্ব-মধ্য আরব সাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে।

আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে এই দ্বিতীয় নিম্নচাপটি। এই নিম্নচাপের অক্ষরেখা রয়েছে কর্নাটকের উপকূলে এলাকা থেকে। আর এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কোঙ্কন পর্যন্ত বিস্তৃত যা মহারাষ্ট্র গোয়ার উপর বয়ে গেছে। অন্য অক্ষরেখাটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।ব ঙ্গোপসাগরে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে আসছে। এর ফলে সপ্তাহ শেষে আরও একবার পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। আর এতেই জলীয়বাষ্প ঢুকবে সাগর থেকে।

অন্যদিকে বুধবার থেকে ফের কুড়ি ডিগ্রির নীচে রাতের তাপমাত্রা হবে কলকাতায় । আবারো ছয় দিন পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামবে। উত্তুরে হাওয়া বইতেই রাজ্যে ফিরল শীতের আমেজ। আবহবিদরা বলছেন, আরো তিন চার দিন মনোরম পরিবেশ থাকবে বাংলায়।পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা আছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আছে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে। এই দুই নিম্নচাপ কিছুটা সক্রিয় হলে, এর পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়। যার ফলে উত্তুরে শীতল হাওয়া আরও প্রকট হতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026