নিউজ

Dev: ঘাটালের দুঃস্থ পড়ুয়ার পাশে সাংসদ দেব, ল্যাপটপের ব্যবস্থা করে দিলেন অভিনেতা

দেব একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তিনি যে একজন দায়িত্বশীল সাংসদ তা ফের প্রমাণিত হল৷ এবার নিজের নির্বাচনী এলাকা ঘাটালে এক দুঃস্থ পড়ুয়ার পাশে এসে দাঁড়ালেন সাংসদ দেব । সেই দুঃস্থ পড়ুয়ার পড়াশোনার সুবিধার জন্য ল্যাপটপের ব্যবস্থা করে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ। মহকুমা শাসকের অফিস থেকে ল্যাপটপটি দেওয়া হল ওই পড়ুয়াকে।

জানা গিয়েছে, ঘাটালের  রঘুনাথপুর গ্রামের বাসিন্দা হলেন সুমন মুদি। স্থানীয় বীণাপাণি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। স্কুলের পড়ার ফাঁকেই ইঞ্জিনিয়ারিং-র ডিপ্লোমা কোর্সও করছে সুমন। তবে সুমনের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই স্বচ্ছল নয়। পড়ুয়ার বাবা দিনমজুরের কাজ করেন আর সুমনের এই নির্দিষ্ট কোর্সের পড়াশোনা চালানোর জন্য প্রয়োজন ছিল একটি ল্যাপটপের। কিন্তু এই ল্যপটপ কেনার অর্থ ছিলনা। তাই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ  বিকাশচন্দ্র কৌরের কাছে সুমন এই ল্যাপটপ কিনে সেওয়ার আবেদন করেছিল সুমন। যথাসাধ্য সাহায্যও করেছেন তিনি।

এদিকে সুমনের কথা শোনার পর চুপ করে বসে থাকেননি ঘাটালের সাংসদ দেব স্বয়ং। তাই তিনি সুমনের পড়ার কোনো ক্ষতি না হয় তাই দ্রুত একটি ল্যাপটপের ব্যবস্থা করে দেন তিনি। মঙ্গলবার ঘাটালে মহকুমাশাসকের দফতরে থেকে সেই ল্যাপটপ হাতে পেল সুমন। অবশ্য এই দিন দেব উপস্থিত ছিলেন না। তবে, তার স্বপ্নপূরণের সাহায্য করার জন্য তারকা-সাংসদকে ধন্যবাদ জানিয়েছে দ্বাদশ শ্রেণির পড়ুয়াটি।

উল্লেখ্য,এই প্রথম নয়, করোনা দুবছর ধরে এ রাজ্যের অনেক মানুষের প্রাণ কেড়েই চলেছে। আগের বছরের থেকে এবছর করোনা ছিল বেশী প্রাণঘাতী। করোনার প্রথম স্টেজের মতো দ্বিতীয় পর্যারে অসহায় পরিবারের ত্রাতা হয়ে উঠেছিলেন অভিনেতা-সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা,কোভিড রুগীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা, এমনকি ডেবরার নিজস্ব অফিসকে আইসোলেশন সেন্টারে পরিণত করেছিলেনক, রোগীদের জন্য অ্যাম্বুল্যান্স, অক্সিজেন পরিষেবার ব্যবস্থা করেছিলেন দেব।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026