পলিটিক্স

বাংলার মুসলিমরা সব থেকে বেশি অশিক্ষিত এবং গরীব, দিলীপ ঘোষ

উত্তর ২৪ পরগনার টিটাগর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন যোগ দিলেন একটি চা চক্রে। সেখান থেকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তোষণ রাজনীতি নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মুসলমানরা দেশের মধ্যে সবথেকে বেশি গরিব এবং অশিক্ষিত। এবং সংখ্যালঘুদের এই অনুন্নয়নের জন্য দায়ী সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকি ভাতা বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তার দাবি,” ইমামদের ২ হাজার টাকা আর পুরোহিতদের ১ হাজার টাকা করে কেন দেওয়া হচ্ছে? সকল কেই ২ হাজার টাকা করে দিন।” তার আরও বক্তব্য, ” রাজ্যে তো ৮ হাজার না, ৮০,০০০ পুরোহিত আছেন। সকলকে ভাতা দেওয়া হোক।”

এরিন চা চক্র থেকে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mollick) এবং সৌগত রায় (Sougata Roy) কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, আর কিছুদিনের মধ্যেই ৭জন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেই জল্পনায় জল ঢেলে দিলীপ ঘোষ সেদিন বললেন, ” ৭ জন তো দুর, আমার ২ জন বুথ সভাপতি কে নিয়ে যেতে পারবে না।’

ইদানিং সৌগত রায় ধারাবাহিকভাবে বিজেপি রাজ্য সভাপতি কে কটাক্ষ করে চলেছেন। তার প্রত্যুত্তরে দিলীপ ঘোষ বলেছেন,” উনি আমাকে খুব ভালোবাসেন।” এছাড়াও রাজ্যের শিল্পনীতি নিয়ে এদিন রাজ্য সরকারকে এক হাত নিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন,” রাজ্য সরকার সিলিকন ভ্যালি বানিয়েছে। এখন সেখানে গরু-ছাগল চড়ে বেড়াচ্ছে। আমাদের এখন সিলিকন ভ্যালি চাইনা। বাংলার ছেলেদের যেন বুড়ো বাবা মাকে ছেড়ে না যেতে হয় আমরা সেই বাংলা চাই।”

এছাড়া ওই দিন ভোটের আগে বিজেপি পরিবারকে আরো বড় করার অঙ্গীকার দিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন বিজেপি দেশের তো বটেই বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল। সবাইকে বিজেপি পরিবারের শামিল করা হবে। তিনি সকলকে স্বাগত জানাবেন। তবে দল ঠিক করবে কাকে কোন জায়গা দেওয়া হবে। তার মতামত, খুব শীঘ্রই এই বাছাবাছি শুরু হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026