পুলিশ বিরুদ্ধে প্রায়ই হুঁশিয়ারি এবং আপত্তিজনক মন্তব্য করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি। সেই বিষয়কে ঘিরেই এইবার গ্রেফতারির পরোয়ানা জারি করা হল দিলীপ ঘোষের বিরুদ্ধে। এই পরোয়ানা জারি করেছে বর্ধমান আদালত। তবে এই মামলাটি নতুন নয়। ১ বছর ধরে চলছে এই মামলা। ভোট এগিয়ে আসতেই আবার চক্রান্ত করে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির।
২০১৯ সালে ৪ ঠা নভেম্বর বর্ধমানের রায়নায় বিজেপি সভাপতিকে দেখা গিয়েছিল আপত্তিকর মন্তব্য করতে। ওই দিন তিনি বলেছিলেন যে, টাকা না দিয়ে নাকি মেলেনা পুলিশের চাকরি। আর চাকরি পাওয়ার পর এসপি ওসি সবাইকে দেখা যায় টাকা তুলতে অর্থাৎ তোলাবাজি করতে। সেই টাকা গিয়ে পৌঁছায় শাসক দলের অফিসে। ওইদিন এরম একাধিক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তারপর এই বিষয়ে পুলিশ কর্মীরা সেহারাবাজার থানায় মামলা করেন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে।
ইতিমধ্যেই খবরটি পৌঁছে গিয়েছে দিলীপ ঘোষের কাছে। তিনি এইদিন বলেন,”প্রতিদিনই আমার নামে কোনও না কোনও মামলা দায়ের করা হয়। এত মামলা যে, এটা কোন মামলা সেটা আমি জানিনা। তবে কিছুদিনের মধ্যে আবেদন করব জামিনের।” এইদিন রাজ্য গেরুয়া সভাপতি আরও বলেন,”বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন তুলে নেওয়া হবে সব দলনেতাদের বিরুদ্ধে থাকা মামলা গুলি।”
দলে সভাপতি একা নন, পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে বহু বিজেপি নেতাদের। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,”পুলিশ খুন করে সাধারণ মানুষকে। সেই সব পুলিশকে চাকরি থেকে ছেঁটে ফেলা হবে।” এছাড়াও বিজেপি কর্মীদের ওপর কোনও অত্যাচার তারা মানবেন না বলেও হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…