রাজ্য

AIMIM ঝড়ে উড়ে যাবে তৃণমূল? নাকি শেষ হাসি হাসবেন সেই প্রশান্ত কিশোর? জল্পনা বঙ্গ রাজনীতিতে

বিহারের ভোটে পূর্ণ ক্ষমতা নিয়ে নামলেও ভোট কুশলী প্রশান্ত কিশোর হঠাৎ একটি অজানা কারণে বিহারের ভোট থেকে সরে আসেন। বিহারের ফল ঘোষণার পর দেখা যায় সেখানে এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন মিম। মিম বেশ কিছুটা ভোট কেটে বিজেপি এবং জেডিইউকে সুবিধা করে দিয়েছেন। আর এর ফলেই ব্যর্থ হয়েছে মহাজোটের সমস্ত আশা।

বিহারের পরে এবারে বাংলাতেও ভোটের লড়াইয়ে নামতে চলেছে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা MIM ( মিম )। এখন প্রশ্ন উঠেছে, প্রশান্ত কিশোর যে বাংলায় তৃণমূলের দায়িত্ব নিয়েছেন তা কি ঠিকঠাক ভাবে পালন করতে পারবেন? গ্রাম-শহরের সমীক্ষা গবেষণার সুফল কি তৃণমূল পাবে? এতদিন পরে যদি এআইএমআইএম তৃণমূলের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেয় তাহলে প্রশান্ত কিশোরের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে চলেছে।

প্রশান্ত কিশোরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। আর খুব ছোট্ট একটি ক্ষেত্রে বামফ্রন্ট এবং কংগ্রেস। কিন্তু এবারে বঙ্গের ভোটার তালিকায় আরও একটি নাম এসে হাজির হয়েছে। এই নামটি হল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন ওরফে এআইএমআইএম। এই দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ইতিমধ্যেই জানিয়েছেন তিনি বাংলায় ভোট লড়তে আসছেন। আর তার আগমনেই অশনিসংকেত দেখছে ঘাসফুল ব্রিগেড। আসন্ন বঙ্গ নির্বাচনে তৃণমূলের কাটা হয়ে দেখা দিতে পারে ওয়েসির দল। তাহলে বিহারের পর কি এবার ভোট কাটার রাজনীতির পুনরাবৃত্তি হতে চলেছে বঙ্গে?

তবে শুধুমাত্র এআইএমআইএম নয়, তৃণমূলের আরো একটি কাটা হল ত্বহা সিদ্দিকীর ভাইপো। ত্বহা সিদ্দিকীর ভাইপো ঘোষণা করেছেন যে তারা ১৪৪টি আসনে লড়বে। অন্যদিকে আসাদউদ্দিন ওয়াইসির মিম লড়বে ১০০টি আসনে। এই দুটি দল যদি তৃণমূলের ভোট কেটে দেয় তাহলে অনেকটা বেশি সুবিধা পাবে মোদির বিজেপি।

পশ্চিমবঙ্গের চারটি জেলাকে মূলত সফট টার্গেট করে এগোচ্ছেন আসাদুদ্দিন ওয়াইসি। এই চারটি জেলা হল – মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এবং দক্ষিন দিনাজপুর। এরমধ্যে উত্তরবঙ্গের তিনটি জেলায় বিজেপি বেশ কিছুটা শক্তিশালী। বাকি থাকে মুর্শিদাবাদ। তবে সেখানে আবার তৃণমূল এবং বিজেপির থেকে কংগ্রেসের শক্তি অনেকটা বেশি। তাই মনে করা হচ্ছে, আসাদুদ্দিন ওয়াইসি বঙ্গের ভোট রাজনীতিতে এক্স ফ্যাক্টর হিসেবে চলে আসতে পারেন আগামী বিধানসভা নির্বাচনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026