রাজ্য

দাবার ছকে লেখা রাজ্যের সমস্ত প্রকল্পের খতিয়ান, চেস বোর্ড প্রচারের মাধ্যমে ঘুঁটি সাজাতে ব্যস্ত শ্রীরামপুরের কল্যাণ

কালীপুজো এবং দীপাবলীর প্রাকমুহুর্তে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর এলাকা শ্রীরামপুরে শুরু করলেন এক অভিনব প্রচার কার্য। এই প্রচারের জন্য তিনি ব্যবহার করেছেন দাবার ছক। তবে কোনো সাধারণ দাবার ছক নয়, এখানে ৬৪ ঘরে রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের তুলনামূলক আলোচনা করা হয়েছে। আর এই দাবার ছক এর মাধ্যমেই এ বছরের নির্বাচনে বিরোধী দলকে কিস্তিমাত দিতে প্রস্তুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

গতকাল রাতে তার কেন্দ্রে এই অভিনব দাবার বোর্ড বিলি করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সংসদ। এই দাবার বোর্ডের উপরে ছাপানো রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি। তার সঙ্গে লেখা রয়েছে কালীপুজো এবং দীপাবলীর শুভেচ্ছা। এছাড়াও এই দাবার বোর্ডের প্রত্যেকটি ঘরে লেখা রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। আবার রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের তুলনামূলক আলোচনা। এই আলোচনার উপরই নির্ভর করে মানুষের মনে আবারও জায়গা করে নিতে চাইছেন কল্যানরা।

তবে এই অভিনব প্রচার কে কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদের দাবি, তারা এই দাবার বোর্ড নিয়েই শুরু করতে চলেছেন ২০২১ বিধানসভার প্রচার পর্ব। তাই এই দাবার বোর্ডে রয়েছে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের তুলনামূলক খতিয়ান। তারা জানিয়েছেন, এই দাবার বোর্ড দেখে পশ্চিমবঙ্গের সাধারন মানুষ বুঝতে পারবেন কোনদিকে কে কতটা সফল, কে কাকে কতটা চেক দিতে পারছে।

এই দাবার বোর্ড প্রচার এর পাল্টা হুগলি বিজেপি সাংসদ বলেছেন,” দাবার বোর্ডে লেখা অনেক প্রকল্পের কোনো অস্তিত্বই নেই। রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে নিজের করে নিয়ে প্রচার চালাচ্ছে। ” তবে এই অভিযোগ নিয়ে কোন মাথা ঘামাতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, মানুষ আমাদের খতিয়ান দেখলেই হবে। এখন এটাই দেখার, আগামী ২০২১ বিধানসভার আগে কে কাকে কিস্তিমাত করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026