রাজ্য রাজনীতিতে এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তুঙ্গে। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে রাজ্য রাজনীতিতে সমালোচনার পাহাড়। এরই মাঝে আজ মুখ খুলতে দেখা গেল তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি এইদিন বলেন,”আমাদের জন্য আছে সংকীর্ণতা,রাজনৈতিক বিভাজন।” এরই নেতা বলে ওঠেন,” তুই খারাপ, আমি ভালো”। এখানে কে ভালো কে খারাপ সে বিষয়ে নেতা কোনও মন্তব্য করেননি। তবে বিশেষজ্ঞদের মতে এখানে তৃণমূল-বিজেপির কথাই বলেছেন শুভেন্দু।
এই মন্তব্য তাকে করতে দেখা গিয়েছে শুক্রবার ঝটিকা সফরে বাঁকুড়ার ভারত সেবাশ্রম সংঘের এক অনুষ্ঠানে। অন্যদিকে এই দিন মন্ত্রী ৯ ক্লাবের ২৭ তম কালীপুজো উদ্বোধন ও করেন। সেখানেও সোজা দল ছাড়ার ইঙ্গিত দিতে দেখা গিয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে। সেখানে তিনি বলেন,” আমার পরিচয় যাই থাকুক, আমি যে পদেই থাকি, আমার সবচেয়ে বড় পদ আমি আপনাদের আত্মার আত্মীয়। আর আমি সবসময় সেই পদেই থাকব”।
প্রসঙ্গত উল্লেখ্য, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়া সফরে আসছেন, এই খবর রটার সাথে সাথেই তার অনুগামীরা পোস্টার লাগাতে শুরু করে দিয়েছিল। এর থেকে বোঝা যায় যে দিন দিন জেলায় বাড়ছে দাদার অনুগামীদের সংখ্যা। এইদিন উপস্থিত ছিলেন জঙ্গলমহল সহ জেলার বহু শীর্ষ স্থানীয় নেতৃত্ব।
শুক্রবার বাঁকুড়ায় পৌঁছে সবচেয়ে আগে তিনি যান ভারত সেবাশ্রমে। ৮০০০ পরিযায়ী শ্রমিকের হাতে এইদিন শীতবস্ত্র তুলে দেন শুভেন্দু। পরে তিনি উন্মোচন করেন ইউনাইটেড ক্লাবের কালীমূর্তির আবরণ। সবশেষে পঞ্চবটীতে পুজো উদ্বোধন করে নিজের জেলা সফর শেষ করেন মন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…