রাজ্য

Weather Report: দুদিনের মধ্যেই বাড়বে তাপমাত্রা, খেলা ঘুরবে আবহাওয়ার

পৌষ মাসের শেষ দিকে এসে পৌষ সংক্রান্তির আগে ঝড়ো ব্যাটিং শুরু করেছে শীত। লাগাতার তাপমাত্রা কমতে শুরু করেছে কলকাতা এবং আশেপাশের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলায় রীতিমতো শৈত্যপ্রবাহ চলছে বেশ কয়েকদিন ধরে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে শীতের দাপট এখনো অব্যাহত। উত্তরবঙ্গে প্রতিদিন সকালে দেখা যাচ্ছে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে ও চারটি জেলাতে কুয়াশার দাপট রয়েছে। সবমিলিয়ে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী বলা চলে।

তবে এই ব্যাটিং খুব একটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। অন্যদিকে বৃষ্টির সতর্কবাণী ও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে সোমবার এবং বুধবারের মধ্যে সিকিমের বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা আজ ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাঘুরি করবে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯৬ শতাংশ। ১২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই আজ শহর কলকাতা এবং শহরতলীতে তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026