ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7TH PAY COMMISSION: এই শতাংশে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাবে, জানুন কত টাকা আসবে পকেটে

কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য আবারো একটা দুর্দান্ত খবর দিতে চলেছে ভারত সরকার। ভারত সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী এবারে একটি নয় একসাথে দুটি বড় উপহার পেতে চলেছেন এই কর্মচারীরা। এই উপহার সবার মন জয় করার জন্য একেবারে যথেষ্ট বলেই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকার মহার্ঘ ভাতা এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করতে চলেছে বলে জানা যাচ্ছে। এই দুটি একসাথে ভারতের সকল কর্মচারীদের জন্য একটি বুস্টার হবে বলে মনে করা হচ্ছে। ভারতের বিপুলসংখ্যক কর্মচারী উপকৃত হবেন এই নতুন সিদ্ধান্তের ফলে। লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সরকারের এই ঘোষণা একটা বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সরকারের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি গণমাধ্যমে। তবে বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে এই খবরটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

কেন্দ্রীয় সরকার প্রায় চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ব্যাপক সুবিধা পেয়ে যাবেন। যদি চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি পায় তাহলে আপনার মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫০ শতাংশ। তারপরে আপনার বেতন বিশাল ভাবে বৃদ্ধি পাবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন। সবার মন জয় করছে এই এত শতাংশ মহার্ঘ ভাতা। এই মুহূর্তে ১ কোটি কর্মচারী এবং পেনশনভোগীরা এর থেকে উপকৃত হচ্ছেন। সপ্তম বেতন কমিশনে প্রতিবছরে দুবার বৃদ্ধি করা হয় মহার্ঘ ভাতা। ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর হয় এই মহার্ঘ ভাতা। যদি এই মুহূর্তে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে এই নতুন হার ১ জুলাই ২০২৪ থেকে প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় সরকার একই সাথে ফিট্মেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই নতুন ফিট্মেন্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দারুন সুবিধা দেবে। সরকার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬০ গুন থেকে ৩ গুন করে দিতে পারে যা কর্মীদের সাহায্য করবে। যদিও এই ফ্যাক্টর বৃদ্ধি করার দাবি বহুদিন ধরেই চলছে। তবে এখনো পর্যন্ত এর ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি সরকার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026