ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SAVINGS এবং CURRENT অ্যাকাউন্টের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে, জানেন এই দুটি অ্যাকাউন্টের সুবিধা কি কি

আজকের দিনে ভারতের প্রত্যেকেরই একটি করে ব্যাংক একাউন্ট রয়েছে। বেশিরভাগ মানুষ টাকা লেনদেন করার জন্য এই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। আজকের দিনে ক্যাশ ব্যবহার একেবারেই কমে গেছে। বেশিরভাগ মানুষ টাকা লেনদেন করার জন্য ব্যাংকের মাধ্যমে ইউপিআই ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি কি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এবং কারেন্ট ব্যাংক একাউন্ট এর মধ্যে পার্থক্যটা জানেন? দুটো কিন্তু অনেকটাই আলাদা এবং দুটো সুবিধা কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

১. ব্যাংকের হিসেব সংরক্ষণ করা

আপনি যদি কোন একটি ব্যাংকে সিঙ্গেল বা একাউন্ট খুলতে চান তাহলে ওই ব্যাংক একাউন্টের অধীনে একাউন্ট ধারীকে তিন থেকে ছয় শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। কিছু ব্যাংক সেভিংস ব্যাংক একাউন্টে ৭% পর্যন্ত সুদ দিয়ে থাকে। বেশিরভাগ ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে কিছু নূন্যতম পরিমাণ টাকা জমা করা যায়। এখনকার দিনে ভারতে অনেক ধরনের সেভিংস ব্যাংক একাউন্ট রয়েছে। এর মধ্যে অন্যতম হলো রেগুলার সেভিংস ব্যাংক একাউন্ট, স্যালারি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এবং জিরো ব্যালান্স সেভিংস ব্যাংক একাউন্ট।

২. কারেন্ট একাউন্টের ব্যাংকের হিসাব

যারা ব্যাংকে কারেন্ট একাউন্ট খোলেন সেই সমস্ত গ্রাহকদের নিয়মিত প্রচুর পরিমাণে অর্থ লেনদেন করতে হয়। এই ধরনের ব্যাংক একাউন্ট মূলত সেই সমস্ত গ্রাহকদের জন্যই ভালো যারা ব্যবসা করেন। তাদের ক্ষেত্রে কারেন্ট একাউন্ট আলাদা ভাবে ডিজাইন করা হয়েছে। কারেন্ট ব্যাংক একাউন্টে টাকা জমা বা তোলার কোন বিশেষ সীমা থাকে না। যেকোনো সময়ে ব্যবসার কারণে আপনি টাকা তুলতে পারেন। তবে এই ব্যাংক একাউন্টে কোনরকম সুদ পাওয়া যায় না।

৩. সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা

অনেক ব্যাংক সেভিংস ব্যাংক একাউন্টে জীবন এবং সাধারণ বীমা অফার করে থাকে। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট সহ একাউন্টধারীরা লকার চার্জের ক্ষেত্রে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যান। আপনি সেভিংস ব্যাংক একাউন্টের মাধ্যমে সহজেই যেকোন বিল পরিশোধ করতে পারেন। যে কোন লেনদেনের জন্য এই ব্যাংক একাউন্ট সংরক্ষণ করে রাখতে পারেন।

৪. কারেন্ট ব্যাংক একাউন্টের সুবিধা কি?

এই ব্যাংক একাউন্টের সবথেকে বড় সুবিধা হল একাউন্টধারীর পক্ষে ড্রাফটের মাধ্যমে অর্থ জমা করা অথবা স্থানান্তর করা খুবই সহজ। অনেক ব্যাংক কারেন্ট একাউন্টে ডোর স্টেপ ব্যাংকিং সুবিধা প্রদান করে। বর্তমানে কারেন্ট ব্যাংক একাউন্টে থাকা অ্যাকাউন্ট ধারীদের সারা দেশে টাকা তুলতে কোন সমস্যা হয় না। যেকোনো জায়গা থেকে তারা টাকা তুলতে পারেন এবং যেকোনো ব্যাংক একাউন্টে তারা টাকা ফেলতেও পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026