শ্রেয়া চ্যাটার্জি – প্রতিবছর রিয়েলিটি শোকে কেন্দ্র করে দেশের আনাচ-কানাচ থেকে প্রতিভারা উঠে আসেন। রিয়েলিটি শো এর মাধ্যমে কখনো কখনো তারা অনেকদূর পৌঁছায় আবার কখনো সেখানেই তাদের যাত্রা স্তব্ধ হয়ে যায়। বাঙ্গালীদের মধ্যেও প্রতিভা কিছু কম নেই। বাঙালিরাও হিন্দি রিয়েলিটি-শো তে গিয়ে মাত করেছে এরকম আগেও অনেক উদাহরণ দেখা গেছে।
আবারো বর্ধমানের এক ক্ষুদে কন্যা হিন্দি এক গানের রিয়েলিটি শোতে গান গেয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে। বয়সে ছোট হলে তো কি হয়েছে কিন্তু গলায় যেন মা সরস্বতী বিরাজ করছেন। শুধুমাত্র আমজনতাই নয় হিমেশ রেশমিয়া থেকে শুরু করে অলকা ইয়াগ্নিক, জাবেদ আলীর মত তাবড় তাবড় শিল্পীরা এই কন্যার গলার ভূয়সী প্রশংসা করেছেন।
ভারতের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করা সমস্ত প্রতিযোগীদের হারিয়ে সুপারস্টার হয়েছে বর্ধমানের ন বছরের ছোট্ট প্রীতি। সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে প্রীতির গলায় গাওয়া ‘তুমসে মিলনে কো দিল কারতা হে’ এই গানটি। বাচ্চাটির গানের গলা সুন্দরের সাথে সাথে তার হাবভাবটিও বেশ মিষ্টি। তাই সকলের মন জয় করতে তার এতোটুকু সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় গানগুলি দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়েছে। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আমজনতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…