বিনোদন

করণ জোহারের ‘মাদক পার্টির’ তদন্তে নামল NCB, ফ্যাসাদে এই তারকারা, দেখুন ভিডিও

অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনিন্দর সিং সিরসা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দ্বারস্থ হয়েছিলেন। বলিউডের মাদকযোগ নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন তিনি। এর আগেও কঙ্গনা রানাউত সর্ব প্রথম বলিউডের মাদকযোগ নিয়ে প্রকাশে মুখ খোলেন। বহু বিতর্কে জড়িয়ে যান অভিনেত্রী। এরপরেও সরব হন অভিনেত্রী। কঙ্গনা রীতিমত করণ জহর-কে উদ্দেশ্য করেই বলেছিলেন মাদককাণ্ডে করণ হলেন নাটের গুরু। এমন ডামাডোলে-র পরেও বলিউডের কেউই কঙ্গনার হয়ে মুখ খোলেননি। কিন্তু, অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনিন্দর সিং সিরসা নড়েচড়ে বসেছেন।

প্রযোজক-পরিচালক করণ জোহরের বাড়িতে ২০১৯ সালের মাদকপার্টি নিয়ে এবারে সরাসরি অভিযোগ করেছেন বিধায়ক মনিন্দর সিং সিরসা। এই নিয়ে সরাসরি অভিযোগ করেন তিনি।

করণ জোহর নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে স্পষ্ট যে ওই পার্টিতে সবাই মাদকের ঘোরে ছিলেন। যদিও ভিডিয়োকে ঘিরে বিতর্ক শুরু হলে করণ তড়িঘড়ি ডিলিট করে দেন সেই ভিডিয়ো। ওই ভিডিওতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন,শাহিদ কাপুর, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, জোয়া আখতার,বরুণ ধওয়ান, রণবীর কাপুরের মতো বলিউডের এ-লিস্টার তারকা। এই ভিডিওর প্রেক্ষাপটে কঙ্গনা সরব হয়েছিলেন ঠিকই কিন্তু তাতেও কিছু হয়নি। যদিও করণ বলেছেন যে তাঁরা কোনরকম মাদক সেই পার্টিতে নেননি।

ইতিমধ্যে, এই চর্চিত ভিডিয়ো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এনসিবির তরফে। সূত্রের খবর, এই ভিডিয়ো নিয়ে এর আগে মুম্বই পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছিলেন মনিন্দর সিং সিরসা। কিন্তু কোন ফল মেলে নি। তাই এবার এনসিবি-র কাছে আর্জি জানান সাংসদ। এবারে সেই ভিডিও পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। এরই মাঝে ট্যুইট করে মনিন্দর সিং সিরসা জানান, “শীঘ্রই এনসিবির সঙ্গে বসে কফির কাপে চুমুক দিতে হবে করণ জোহরকে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026