করোনা পরিস্থিতি একদিকে টলিউডকে অস্থির করে তুললেও খুশির খবর কিন্তু কমতি নেই টলিপাড়ায়। রাজ চক্রবর্তীর সদ্যজাত পুত্রকে নিয়ে মাতামাতির মধ্যেই এল নতুন খবর– বিয়ে করতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী।
সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে এই অক্টোবরেই রেজিস্ট্রি সেরে ফেলতে চলেছেন ইমন বলে গুঞ্জন চলছে টলিপাড়ায়। উল্লেখ্য, নীলাঞ্জনের সঙ্গে পূর্বে পরিচিতি থাকলেও দুজনের প্রেমের সম্পর্ক প্রায় এক বছর ধরেই।
অক্টোবরে রেজিস্ট্রি সারলেও শোনা যাচ্ছে করোনা পরিস্থিতির জন্য আনুষ্ঠানিক বিয়ে করতে সামনের বছরের জানুয়ারী কি ফেব্রুয়ারী হয়ে যেতে পারে। যদিও এই খবর মানতে নারাজ খোদ ইমন নিজে। গায়িকা পরিষ্কার জানাচ্ছেন এ সমস্ত রটনা।
ইমন এই জল্পনা অস্বীকার করলেও তাঁর ঘনিষ্ঠ মহল কিন্তু খবরের সত্যতা নিয়ে নিশ্চিত। প্রসঙ্গত, ইতিমধ্যেই নীলাঞ্জনের সঙ্গে বেশ কিছু অ্যালবামে কাজ করে ফেলেছেন ইমন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…