টোটো এবার বন্ধ, রাস্তায় দাপট কমতে পারে টোটোর, পরিবহনমন্ত্রীর বড় সিদ্ধান্ত

এই মুহূর্তে টোটোওয়ালাদের দাপটে রীতিমতো জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ পথচলতি মানুষদের। একাধিক জেলা থেকেই এই টোটোওয়ালাদের দৌরাত্মের বিরুদ্ধে খবর আসছে পরিবহনমন্ত্রকের কাছে। এবার রাস্তায় টটোর দৌড়াত্ম কমাতে কড়া হচ্ছে প্রশাসন। এবার বেআইনি সমস্ত টোটোর দৌরাত্ম কমাতে হাল ধরছে প্রশাসন। নিষেধাজ্ঞা জারি হতে চলেছে টোটো ও ই-রিক্সা বিক্রিতেও।

চলতি সপ্তাহতেই বিভিন্ন জেলার টোটো ডিলারদের সাথে আলোচনায় বসবে পরিবহন দফতর। আর এই আলোচনায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোনভাবেই টোটো কিংবা ই-রিক্সা আর বিক্রি করা যাবে না। ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তি জানিয়েছেন, এখন থেকে যে সমস্ত টোটো ডিলাররা রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো কিংবা ই-রিক্সা বাজারে নামাবেন তাদের কম্পানির নাম কালো তালিকাভুক্ত করে দেওয়া হবে। জেলায় জেলায় টোটোর দাপট কমাতে যে বেশ কড়া হাতেই হাল ধরেছে পরিবহনমন্ত্রক, তা স্পষ্ট।

পরিবহনমন্ত্রীর কথায়, রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোন গাড়িই রাস্তায় চলতে পারে না। তবে এই পরিস্থিতিতে এত বেআইনি টোটো রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, যার সূত্র ধরে ভবিষ্যতে যানজটের পাশাপাশি সাধারণ পথচলতি মানুষের রাস্তায় বেরোনই দুষ্কর হয়ে পড়বে। আর সেই আশঙ্কার কথা মাথায় রেখেই পরিবহনমন্ত্রী প্রতিটি পুরসভাকে তাদের এলাকার টোটোর তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তালিকায় ঐ নির্দিষ্ট এলাকায় কটি টোটো চলে? তার বিবরণ থাকবে। এক্ষেত্রে যে সমস্ত টোটো চালকদের কাছে রেজিস্ট্রেশন নম্বর নেই তাদের টোটো বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে যারা বৈধভাবে টোটো চালাচ্ছেন তাদের একটি কিউআর কোড দেওয়া হবে সেটিই হবে তাদের পরিচয়পত্র।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026