দীর্ঘ অপেক্ষার পর ভারতের বাজারে সদ্য লঞ্চ হয়েছে iPhone-এর লেটেস্ট মডেল iPhone 15 Pro Max। ভারতের বাজারে শক্তিশালী এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পর থেকে উদ্মাদনার জোয়ারে ভাসছে তরুণ-তরুণীরা। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি ক্রয় করতে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে অ্যাপেল স্টোরে ভিড় জমাচ্ছেন তারা। আপনার জানলে অবাক হবেন, 2 লাখ টাকার এই ফোন ভারতের বাজারে লঞ্চ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আউট অফ স্টক হয়ে গিয়েছিল।
তবে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও দেখার পর রীতিমতো হতাশ হয়ে পড়ছেন আইফোনের গ্রাহকরা। গত 7 বছর পর iPhone 15 Pro Max-এর সাথে ড্যুরেবিলিটি পরীক্ষা করা হয়েছে। যেখানে পুরোপুরি ব্যর্থ পারফরমেন্স করেছে iPhone 15 Pro Max। শুরুতে ফোনের কোন ক্ষতি না হলেও 5 সেকেন্ড এর মধ্যে ভেঙে টুকরো হয়ে গেছে স্মার্টফোনের ব্যাক প্যানেল। যা রীতিমতো হতাশ করেছে iphone প্রেমীদের।
আমরা আপনাদের জানিয়ে রাখি, iPhone 15 Pro Max-এর সঙ্গে ডিউরেবিলিটি পরীক্ষা করেছে জনপ্রিয় টেক ইউটিউবার JerryRigEverything। উল্লেখ্য, ইতিপূর্বে 2014 সালে iPhone 6 Plus স্মার্ট ফোন নিয়ে ডিউরেবিলিটি পরীক্ষা করা হয়েছিল। তবে সেই পরীক্ষায়ও পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছিল iPhone। তবে ইতিপূর্বে কোম্পানীর তরফ থেকে দাবী করা হয়েছে, আইফোন 15 প্রো সিরিজে অ্যারোস্পেস-গ্রেডের টাইটেনিয়ম ব্যবহার করেছে। যা অন্যান্য ফোনের তুলনায় হালকা এবং যথেষ্ট শক্তিশালী। তবে চাক্ষুষ পরীক্ষায় সম্পূর্ণ ভিন্ন রেজাল্ট দিয়েছে iPhone 15 Pro Max।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…